চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্যুরিজম ফেস অফ সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ডে ভূষিত শাখাওয়াত হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দক্ষিণ এশিয়ায় পর্যটন শিল্পের বৃদ্ধি এবং বিকাশে ব্যতিক্রমী অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ ‘ ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন। 

শুক্রবার ২০ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে ট্যুরিজম এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) ২০২৪-এর অষ্টম আসরে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড দক্ষিণ এশিয়ার মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ। নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বদ্রী প্রসাদ পান্ডে পুরস্কারটি মো. শাখাওয়াত হোসেনের হাতে তুলে দেন।

প্রতিক্রিয়ায় মো. শাখাওয়াত হোসেন বলেন, মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি আমি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারপারসন সেলিনা আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী এবং পরিচালনা পর্ষদের কাছ থেকে যে আস্থা ও সমর্থন পেয়েছি তারই প্রমাণ। আমি আমার টিমের সম্মিলিত প্রচেষ্টা এবং বাংলাদেশে আমাদের সব অংশীজন, স্টেকহোল্ডার এবং ট্যুরিজম শিল্পের সমর্থনের প্রশংসা করছি। এশিয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম মার্কেটে আমি আমাদের দেশের পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এবং দক্ষিণ এশিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মো. শাখাওয়াত হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইচডি করছেন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও হিসেবে কর্মরত রয়েছেন। যার মালিকানাধীন ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্সেরও দায়িত্বে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাওয়ার্ডট্যুরিজম ফেস অফ সাউথ এশিয়াশাখাওয়াত হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

ফুলহ্যামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT