চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি সাংবাদিকতা হতে পারে শাইখ সিরাজ তা প্রমাণ করেছেন: বিচারপতি ইনায়েতুর রহিম

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১০:১৯ অপরাহ্ন ০২, মার্চ ২০২৪
- সেমি লিড, আদালত, কৃষি
A A

‘এদেশে কৃষি সাংবাদিকতা ছিল না। কৃষি সাংবাদিকতা যে হতে পারে, তা শাইখ সিরাজ তার সৃষ্টিশীল কর্ম ও চিন্তার মধ্য দিয়ে প্রমাণ করেছেন।’

শনিবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।

এসময় তিনি বলেন, ‘মানুষ এখন আদালতের খবর জানার জন্য গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকে। আদালতের সংবাদগুলো পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। আপনারা জানেন, একসময় কৃষি বিষয়ে আমাদের কারোই কোন আগ্রহ ছিল না। এদেশে কৃষি সাংবাদিকতা বলে কিছু ছিল না। সত্যি কথা বলতে কি, কৃষি সাংবাদিকতা যে হতে পারে তা শাইখ সিরাজ তার সৃষ্টিশীল কর্ম ও চিন্তার মধ্য দিয়ে প্রমাণ করেছেন।’

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও তার সহধর্মিণী, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার সহধর্মিণী, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও আপিল বিভাগের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদের এমপি অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, হাইকোর্টের বিচারপতি শেখ মো: জাকির হোসেন, বিচারপতি মো: খসরুজ্জামান, বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ও সপরিবারে ল’রিপোর্টার্স ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ল’রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: বিচারপতিশাইখ সিরাজসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT