চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাধিকা আপ্তেকে দেখে হিংসা হয় সুমির, জানালেন কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
রাধিকা আপ্তের হাসিমুখের ছবি, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দক্ষিণী অভিনেত্রী রাধিকা আপ্তেকে দেখে হিংসে হয় শাহনাজ সুমির! কিন্তু কেন? সুমির উত্তর, তার অবস্থানে চেতে চাই। তিনি যেমন ভালো কাজ করেন তাকে দেখে অনুপ্রাণিত হই। আমার ইচ্ছে, একদিন রাধিকা আপ্তের মতো জায়গায় পৌঁছাবো। সে কম কাজ করলেও যে ধরনের কাজ করেছে সেগুলোর মতো যদি কাজ করতে পারি, তাহলে মনে করবো আমি কিছু করতে পেরেছি।

সুমি বলেন, রাধিকা আপ্তের অভিনয়ে যে আত্মবিশ্বাস দেখতে পাই এজন্য তাকে বেশি ভালো লাগে। স্ক্রিনে তার কনটেন্টগুলো দেখলে মনে হয় এই কাজ তিনি ছাড়া এত ভালো কেউ করতে পারতেন না। আমার কাজগুলো দেখেও যেন অন্যরা বলতে না পারে, এই কাজ সুমি ছাড়া কেউ বেটার করতে পারে!

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ এবং রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ দুটি ছবিতে অভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে নজর কেড়েছেন সুমি। পাশাপাশি তানিম রহমান অংশু পরিচালিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সুমি জানান, হইচই-এর আরেকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যেখানে মোশাররফ করিম আছেন; ডিসেম্বরে এটি মুক্তি পাবে।

Banglabid

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে শাহনাজ সুমি বলেন, যে কাজগুলো করেছি সবার ভালোবাসা পেয়েছি। কিন্তু আমার কাজের ধারাবাহিকতায় গ্যাপ থাকে। শেষ ‘বুকের মধ্যে আগুন’ করেছিলাম, এরপর আগামী মাসে আরেকটি ওয়েব সিরিজ আসবে। আমার কাছে প্রতিমাসে তিন চারটে কাজের প্রস্তাব আসে। কিন্তু যে ধরনের ভালো কাজগুলো আমি করতে চাই, মনে হয় সেগুলো পৌঁছাতে একটু দেরি হচ্ছে। এজন্য আমার কাজে গ্যাপ থাকছে।

”সম্প্রতি যে ওয়েব সিরিজটি করলাম এই কাজটি আমি খুঁজছিলাম সেজন্য করেছি। যেমনটা ‘বুকের মধ্যে আগুন ‘পেয়ে মনে হয়েছিল এটি আমার কাজ। সত্যি বলতে যে কাজ শুটিংয়ের সময় ভালো করতে হবে এই তাগিদ থাকবে না সেই কাজ আমি করতে চাই না। তাই একটু বিরতি থাকে।” কাজের গ্যাপ নিয়ে বলছিলেন সুমি।

‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র মঞ্চ থেকে অভিনয়ে নিয়মিত হয়েছেন শাহনাজ সুমি। অথচ এখনও পর্যন্ত ভরপুর নাচ গানের সিনেমায় দেখা যায়নি তাকে। কেন? সুমির কথা, এই ধরনের কাজ করা হয়নি। এই স্ক্রিপ্টের কাজ আমি খুব বেশি চাই। আমার মনে হয়, স্ক্রিপ্ট পেলে স্ক্রিনে ভিন্নভাবে নাচ দেখাতে পারবো। আমার ধারণা, ধুমধাড়াক্কা ছাড়াও নাচ আছে, যেটা দেখে দর্শকের ভালো লাগবে সেটা করতে চাই। সেই সুযোগে অপেক্ষায় আমি আছি।

Reneta

গত মার্চে ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে শবনম চরিত্রে অভিনয় করেছিলেন শাহনাজ সুমি। সিরিজটি দেখে দর্শক বলেছেন, এটি প্রয়াত সুপারস্টার সালমান শাহ্‌র ফিল্ম ক্যারিয়ারের কিছু অংশ নিয়ে নির্মিত। যেখানে শবনম চরিত্রে দেখা যায় সুমিকে। দর্শক বলেছে, সুমি অঘোষিতভাবে নায়িকা শাবনূরের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটির প্রচার বন্ধে সালমান শাহ্‌র পরিবার থেকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল নির্মাণ সংশ্লিষ্ঠদের।

যদিও সুমি তার চরিত্রটি যে শাবনূরের সেটি স্বীকার করেননি। তবে তার অভিনয় দেখে দর্শক শাবনূরকে খুঁজে পেয়েছেন। এ প্রসঙ্গে সুমি বলেন, এটা আমার জন্য ব্লেসিং। কারণ, ছোটবেলা থেকে তাকে দেখে বড় হয়েছি, কেউ যদি আমার মাঝে তাকে খুঁজে পান এটা আমার জন্য অনেক সম্মানজনক। একইসঙ্গে অনেক চাপের। কারণ উনি অনেক বড়মাপের অভিনেত্রী। তিনি যা যা করেছেন এই সময়ে আমার জন্য তাই করা খুব খুবই কঠিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ওটিটিওয়েব সিরিজপ্লাটফর্মরাধিকা আপ্তেলিড বিনোদনশাহনাজ সুমিসিনেমাহইচই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সিনেমার প্লট’ বানানো হলো আল-শিফা হাসপাতালকে, এই বর্বরতার শেষ কোথায়!

পরবর্তী

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬, অস্ট্রেলিয়ার ২

পরবর্তী
বিশ্বকাপের সেরা একাদশের দল, ক্রিকেট টুর্নামেন্টের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬, অস্ট্রেলিয়ার ২

বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শাহরুখের চেয়ে এক রুপি হলেও বেশি চাই’, বলেছিলেন সালমান

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT