চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতৃভাষা দিবসের জন্য প্রস্তুত হচ্ছে শহীদ মিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 20, ফেব্রুয়ারি 2025
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Advertisements

একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করা রফিক-বরকতদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

আজ (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধোয়া-মোছার কার্যক্রমের পাশাপাশি শহীদ মিনার প্রাঙ্গনে চলছে আঁকাআকি।

রাত হলেই শহরের জনস্রোত ছুটবে বাঙালির শোক আর গৌরবের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধার মিছিল ফুল ছুঁয়ে স্মরণ করবে মায়ের ভাষার মর্যাদা রক্ষার বীর শহীদদের।

একুশে ফেব্রুুয়ারিকে সামনে রেখে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে শহীদ মিনার এলাকা। শহীদ মিনার প্রাঙ্গণে বন্ধ করা হয়েছে সাধারণ মানুষের প্রবেশ।

শেষ মুহুর্তে চলছে রংতুলির আঁচড়ে শহীদ মিনারকে রাঙিয়ে তোলার তোড়জোড়। ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরাও।

একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে কিছু রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রুটগুলো হলো-পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমনা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থান।

শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং এ ডাইভারশন থাকবে।

ট্যাগ: মার্তৃভাষা দিবসশহীদ মিনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৭তম বিসিএস: ১৭ বছর পর নিয়োগের রায় পেলেন ১১৩৭ জন

পরবর্তী

উড়োজাহাজের টিকিটের ‘অস্বাভাবিক’ মূল্য বিষয়ে তদন্ত শুরু

পরবর্তী

উড়োজাহাজের টিকিটের ‘অস্বাভাবিক’ মূল্য বিষয়ে তদন্ত শুরু

রাজধানীর কিছু এলাকায় ১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান দুপক্ষই ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ দেখিয়েছে: শশী থারুর

ফেব্রুয়ারি 2, 2026

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি 2, 2026

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version