চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা বা নবম গ্রেডের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করছে ট্রেইনি চিকিৎসকরা।

আজ রোববার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় অবস্থান নেন তারা। এসময় যৌক্তিক সমাধানের জন্য ২ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এ সময় তাদের ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দাবি মোদের একটাই, ৫০ হাজার টাকা ভাতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

যৌক্তিক সমাধান না আসায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা।

ট্রেইনি চিকিৎসকরা জানান, ঢাকা শহরে ২৫ হাজার টাকা দিয়ে চলা খুব কষ্টকর। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আর কোনও ধরনের কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকার তাদের দাবিগুলো মেনে নেবে।

ট্রেইনি চিকিৎসক সাবিনা নাহার বলেন, বর্তমানে আমরা যে ভাতা পাই, তা দিয়ে চলা খুব কঠিন। পাশের দেশগুলোতে আমাদের পর্যায়ে যেসব চিকিৎসক রয়েছেন, তারা এক থেকে দেড় লাখ টাকা ভাতা পান। আমরা তো ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের দাবি যৌক্তিক কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো।

Reneta

এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার দলটির পক্ষ থেকে তাদের সমর্থন দিয়েছেন। সমাবেশে তিনি বলেন, আমাদের মধ্যে অনৈক্য থাকলে দাবি আদায় করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। তিনি বলেন, আগের আমলে আমরা ছিলাম রাজাকার, এখন হয়ে গেছি আওয়ামী লীগ। এগুলো তো আমরা বুঝি। চেয়ার পার্মানেন্ট না, পার্মানেন্ট হচ্ছে নৈতিকতা।

এ সময় ডিএমজে সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী বলেন, দাবি পূরণে যত বিলম্ব হবে, আমরা ততো ঐক্যবদ্ধ হবো, শক্তি সঞ্চয় করব। আমাদেরকে চাপ দিয়ে লাভ নেই। তা না করে কীভাবে তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেবেন, সেটা নিয়ে ভাবেন। আমরা কারো দালাল নই।

রোববার বেলা পৌনে ১২ টা থেকে তারা শাহবাগে অবস্থান নিলে চারপাশের সড়কেই যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

পৌনে দুইটার দিকে তিনি বলেন, “চিকিৎসকদের অবস্থানের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছি।”

গত ২২ ডিসেম্বর একই দাবিতে শাহবাগ অবরোধ করেন ট্রেইনি চিকিৎসকরা। এরপর ২৬ ডিসেম্বর আরও ৫ হাজার টাকা ভাতা বাড়িয়ে ৩০ হাজার করেছে সরকার। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকরা ভাতা ৫০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আজ আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেইনি চিকিৎসকশাহবাগ অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT