বিনোদন

অপ্রতিরোধ্য ‘পাঠান’, ভাঙলো ‘বজরঙ্গি ভাইজান’-এর রেকর্ড

অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ছবি, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সিনেমার দৃশ্য, যেখানে তারা একসঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব জুড়ে ‘পাঠান’ ঝড় বয়ে যাচ্ছে। থামছেই না ‘পাঠান’-এর উন্মাদনা। একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলেছে ছবিটি সর্বশেষ সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর রেকর্ড ভেঙ্গেছে ‘পাঠান’

বিশ্বজুড়ে ‘বজরঙ্গি ভাইজান’ আয় করেছিল ৯১৫ কোটি রূপি। এই রেকর্ড ভেঙে ‘পাঠান’-এর বর্তমান আয় ৯৪৬ কোটি রূপি। এর মাধ্যমে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ছবির তালিকার পঞ্চম স্থানে উঠলো ‘পাঠান’। লক্ষ্য এখন ১,০০০ কোটির ক্লাবে প্রবেশ করা।

পাঠান ছবির আগে এখনও আছে এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’, ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘দঙ্গল’।

এর আগে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’-এর রেকর্ড ভেঙ্গেছিল ‘পাঠান’। বিশ্বজুড়ে ‘সিক্রেট সুপারস্টার’-এর আয় ছিল ৯০২ কোটি।

৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

বিষয়:পাঠান বজরঙ্গি ভাইজান শাহরুখ সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…