চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছর পর বানশালির ছবিতে শাহরুখ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

সঞ্জয় লীলা বানশালির ‘দেবদাস’ হয়ে দর্শকদের কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই মেগাবাজেট সিনেমা আজও সিনেদুনিয়ায় চর্চিত। তারপর কেটে গিয়েছে ২২টি বছর। বানশালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার।

বারবার জল্পনা শোনা গেলেও, দর্শক-অনুরাগীদের স্বপ্ন সত্যি হয়নি। অতঃপর অধরাই থেকেছে সঞ্জয় লীলা বানশালির ছবিতে আবার কিং ম্যাজিক দেখার সাধ। এবার সম্ভবত ভক্তদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।

শোনা যাচ্ছে, বানশালির ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্য ‘লাভ অ্যান্ড ওয়ার’এ এবার শাহরুখ খানকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। যে ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল। বলিপাড়ায় জোর জল্পনা, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে কিং খান থাকছেন ক্যামিওর চরিত্রে।

সম্প্রতি বানশালির সঙ্গে দেখা করেছেন শাহরুখ। আর সেই সাক্ষাতেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার এক বিশেষ দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখের সঙ্গে আলোচনা হয়েছে। বাদশা সবুজ সংকেত দিলেই ২০২৫ সালে সেই দৃশ্যের শুটিং হবে বলে শোনা গেছে।

সূত্রের খবর, ’লাভ অ্যান্ড ওয়ার’ ছবির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে বাদশাকে দেখা যাবে। যেখানে কিং খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন রণবীর কাপুর। এই দৃশ্যে ভিকির উল্লেখ অবশ্য পাওয়া যায়নি। তবে এই জল্পনা সত্যি হলে ‘লাভ অ্যান্ড ওয়ার’ যে কিং ম্যাজিকে ‘গেম চেঞ্জার’ হতে পারে, এমনটাই ভবিষ্যদ্বাণী সিনেমহলের।

ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। আলিয়া ভাটও খুব শিগগির শুটিং শুরু করবেন। সিনেমার পর্দায় সঞ্জয় লীলা বানশালির গল্প বলার ধরণ বরাবরই অনবদ্য।

Reneta

এযাবৎকাল বহু মাস্টারপিস উপহার দিয়েছেন দর্শকদের। এবারের জল্পনা সত্যি হলে ২২ বছর পর পরিচালকের ফ্রেমে দেখা যাবে শাহরুখ খানকে। এবার দেখার বিষয় আলিয়া, ভিকি, রণবীরের ত্রিকোণ প্রেমের গল্প ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ কিং ম্যাজিক কি আদৌ সত্যি হবে? –ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'লাভ অ্যান্ড ওয়ার'আলিয়া ভাটভিকি কৌশলরণবীর কাপুরশাহরুখ খানসঞ্জয় লীলা বানশালি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ দিনে ঢাকা থেকে ৬১৪টি ফ্লাইট বাতিল

মার্চ ১৯, ২০২৬

সদরঘাটে লঞ্চে সংঘর্ষ: দুই নৌযানের রুট পারমিট বাতিল

মার্চ ১৯, ২০২৬

মেসির ৯০০ গোল, কাদের হয়ে কয়টি করেছেন

মার্চ ১৯, ২০২৬

১৫ হাজার ডলারের মার্কিন ভিসা বন্ড তালিকায় নতুন ১২ দেশ

মার্চ ১৯, ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৮ ডলার

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT