চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই বিমানবন্দরে বিপাকে শাহরুখ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বাই ফিরছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু মুম্বাই বিমানবন্দরে নেমেই পড়েন বিপাকে। দীর্ঘক্ষণ তাকে আটকে রাখা হয় সেখানে। এমনকি শুল্ক দপ্তরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হন তিনি।

এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় শীর্ষস্থানীয় বেশকিছু সংবাদ মাধ্যম। আনন্দ বাজার অনলাইনে প্রকাশিত একটি সংবাদে বলা হয়, মুম্বাই বিমানবন্দরে শনিবার শাহরুখকে আটক করে শুল্ক দপ্তর। সূত্রের দাবি, শাহরুখের কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা দেওয়ার পর ছাড়া হয় অভিনেতাকে।

বহুমূল্য সামগ্রী থাকার কারণে শাহরুখ ও তার ম্যানেজার পূজা দাদলানিকে মাঝরাতে আটক করা হয়। সারারাত বিমানবন্দরেই আটক থাকেন কিং খানের বডিগার্ড ও টিমের অন্যান্য সদস্য। তবে কিছু কিছু সংবাদ মাধ্যম লিখেছে, শুল্ক দপ্তরের কর্মকর্তারা শাহরুখকে ১ ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করেন।

শাহরুখের দামি ঘড়ি পরার শখের কথা কারওই অজানা নয়। তার সংগ্রহে দেশ-বিদেশের বহু দামি ঘড়িও রয়েছে। সূত্রের খবর, এ বারও তেমনই কিছু সামগ্রী ছিল শাহরুখের কাছে।

বিমানবন্দর সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিয়ম মোতাবেক যা যা করতে হত, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। এর পর বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন অভিনেতা। আটক হওয়ার ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখের পক্ষ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকদুবাইবলিউডমুম্বাইশনিবারশাহরুখসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির অবসর নিয়ে যা বললেন পারেদেস

জুলাই ২৫, ২০২৬

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ হাজির হাসপাতালে

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্স-স্পেনে সরানো হচ্ছে ২ লাখের বেশি মানুষ, দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে’

জুলাই ২৫, ২০২৬

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT