বিনোদন

মোদীর জন্মদিনে যা বললেন শাহরুখ খান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শাহরুখ খান একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শাহরুখ খান একসঙ্গে ছবি, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৭৫ এ পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা পাঠালেন বলিউড বাদশা শাহরুখ খান।

অভিনেতা প্রধানমন্ত্রীর শক্তি এবং অনুপ্রেরণামূলক যাত্রার প্রশংসা করে বলেন, এই বয়সে তার শক্তি ‘তরুণদেরও ছাড়িয়ে যায়’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) শাহরুখ একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। হাত জোড় করে, অভিনেতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর যাত্রা, শৃঙ্খলা এবং এনার্জির প্রশংসা করেছেন।

‘আজ, প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে, আমি তাকে আমার শুভেচ্ছা জানাই। একটি ছোট শহর থেকে বিশ্বব্যাপী মঞ্চে আপনার যাত্রা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক’, হিন্দিতে বলেন শাহরুখ।

এসময় তিনি আরো বলেন,“এই যাত্রায় আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি সমর্পণ দেখা যায়। ৭৫ বছর বয়সেও আপনার শক্তি আমাদের মতো তরুণদেরও ছাড়িয়ে যায়। আমি প্রার্থনা করি আপনি সবসময় সুস্থ ও সুখী থাকুন।”

অভিনেতা কখন এই ভিডিওটি রেকর্ড করেছেন, আঘাতের আগে নাকি পুরোপুরি সুস্থ হওয়ার পর, তা এখনও নিশ্চিত নয়। তবে তার হাতে কোন স্লিন্‌গ ছিল না।

জুলাই মাসে, সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির শুটিং শাহরুখ খান বন্ধ রেখেছিলেন। কাঁধে আঘাতের পরে তার একটি ছোট অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়েছিল। এরপর সুস্থ হওয়ার জন্য বেশ অনেকটা সময় লেগে যায়।

গত মাসে অভিনেতা জানিয়েছিলেন যে তিনি বর্তমানে তার কাঁধের জন্য ফিজিওথেরাপি করছেন এবং জনসাধারণের সামনে তাকে হাতে স্লিন্‌গ পরে দেখা গিয়েছিল।

শাহরুখ ছাড়াও, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, ভিকি কৌশল, অনুপম খের, কঙ্গনা রানাউত, হেমা মালিনি এবং আর মাধবন-সহ আরও অনেক তারকা প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। – হিন্দুস্থান টাইমস

বিষয়:অক্ষয় কুমার অনুপম খের কঙ্গনা রানাউত নরেন্দ্র মোদী বিক্রান্ত মাসে ভারতের প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…