চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদীর জন্মদিনে যা বললেন শাহরুখ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

৭৫ এ পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা পাঠালেন বলিউড বাদশা শাহরুখ খান।

অভিনেতা প্রধানমন্ত্রীর শক্তি এবং অনুপ্রেরণামূলক যাত্রার প্রশংসা করে বলেন, এই বয়সে তার শক্তি ‘তরুণদেরও ছাড়িয়ে যায়’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) শাহরুখ একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। হাত জোড় করে, অভিনেতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর যাত্রা, শৃঙ্খলা এবং এনার্জির প্রশংসা করেছেন।

‘আজ, প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে, আমি তাকে আমার শুভেচ্ছা জানাই। একটি ছোট শহর থেকে বিশ্বব্যাপী মঞ্চে আপনার যাত্রা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক’, হিন্দিতে বলেন শাহরুখ।

এসময় তিনি আরো বলেন,“এই যাত্রায় আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি সমর্পণ দেখা যায়। ৭৫ বছর বয়সেও আপনার শক্তি আমাদের মতো তরুণদেরও ছাড়িয়ে যায়। আমি প্রার্থনা করি আপনি সবসময় সুস্থ ও সুখী থাকুন।”

অভিনেতা কখন এই ভিডিওটি রেকর্ড করেছেন, আঘাতের আগে নাকি পুরোপুরি সুস্থ হওয়ার পর, তা এখনও নিশ্চিত নয়। তবে তার হাতে কোন স্লিন্‌গ ছিল না।

Reneta

জুলাই মাসে, সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির শুটিং শাহরুখ খান বন্ধ রেখেছিলেন। কাঁধে আঘাতের পরে তার একটি ছোট অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়েছিল। এরপর সুস্থ হওয়ার জন্য বেশ অনেকটা সময় লেগে যায়।

গত মাসে অভিনেতা জানিয়েছিলেন যে তিনি বর্তমানে তার কাঁধের জন্য ফিজিওথেরাপি করছেন এবং জনসাধারণের সামনে তাকে হাতে স্লিন্‌গ পরে দেখা গিয়েছিল।

শাহরুখ ছাড়াও, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, ভিকি কৌশল, অনুপম খের, কঙ্গনা রানাউত, হেমা মালিনি এবং আর মাধবন-সহ আরও অনেক তারকা প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। – হিন্দুস্থান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারঅনুপম খেরকঙ্গনা রানাউতনরেন্দ্র মোদীবিক্রান্ত মাসেভারতের প্রধানমন্ত্রীভিকি কৌশলশাহরুখ খানশাহরুখ ছাড়াওসুপারস্টারহেমা মালিনি
শেয়ারTweetPin

সর্বশেষ

সঞ্চয়পত্রে আবার বাড়ছে সরকারের ঋণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নোয়াখালী-৬ হাতিয়ায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যশোরের নার্সারি থেকে বছরে ৫০ কোটি টাকার চারা বিক্রি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT