হবিগঞ্জ, মৌলভীবাজার ও ফেনীতে বন্যার পরিস্থিতি অবনতি

বন্যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, গ্রাম ও রাস্তা পানিতে নিমজ্জিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার দেড় মিটার, মৌলভীবাজারে মনু ও ধলায় পযেন্টে বিপদসীমার গড়ে ৭৫ সেন্টিমটার এবং ফেনীর মুহুরী নদীর পয়েন্ট বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কী করণ কেন্দ্র বলছে, ভারতের উজানে গতকাল ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উল্লেখিত নদীর পয়েন্ট আকর্ষিক পানি বেড়েছে। তবে উজানে আজ বৃষ্টি কমে আসায় আজকের পর বিপদসীমার নিচে নেমে স্থিতিশীল হতে পারে বলে মনে করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







