আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা জারি

বন্যার পানিতে মানুষজন, একজন শিশু সহ পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে মানুষজন, একজন শিশু সহ পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যার সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

অকল্যান্ডে গত শুক্রবার মুষলধারে বৃষ্টি হয় যার কারণে বসবাসকারীরা ঘরবাড়ি স্থানান্তরিত করছে, যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শহরটি তার স্বাভাবিক গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের ৭৫ ভাগই মাত্র ১৫ ঘণ্টায় পেয়েছে বলে জানা গেছে।

অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন অকল্যান্ডের উত্তর তীরে ওয়াইরাউ উপত্যকায় একটি মৃতদেহ পাওয়া গেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি এই খবরে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। তবে বন্যার সঙ্গে মৃত্যুর যোগ আছে কিনা তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি নিউজিল্যান্ড একটি বিবৃতিতে জানায়, তারা সাহায্য চেয়ে প্রায় ১৫০০টি কল পেয়েছে।

নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী শহরের উদ্ধার কাজে সহায়তা করছে এবং শহর জুড়ে জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপনের কাজ করছে।

বিষয়:জরুরি অবস্থাজরুরি অবস্থা জারিনিউজিল্যান্ডবন্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…