চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিমবাসে কেন খেলা দেখেছেন মরিনহো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

শিষ্যদের উপর নিশ্চিতভাবেই খুশি হয়েছিলেন হোসে মরিনহো। প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও পাওলো দিবালা ও ক্রিস স্মলিংয়ের গোলে রোমা তুলেছে পূর্ণ তিন পয়েন্ট। সেসব ছাপিয়ে গেছে দর্শক হিসেবে মরিনহোর পাগলামি। টিমবাসে বসে খেলা দেখা থেকে শুরু করে ইন্টার মিলানকে হারানোর উদযাপনে কমতি রাখেনি ৫৯ বর্ষী কোচ।

মিলানের মাঠ সান সিরোতে না থেকে কেন টিম বাসে বসে খেলা দেখলেন মরিনহো? তর্কসাপেক্ষে বিশ্বের অন্যতম সেরা কোচকে ঘিরে প্রশ্নটি উঠছে। জবাবেও মিলছে, পর্তুগিজ কোচের পাগলাটে স্বভাব। মাঠে ও মাঠের বাইরে সবসময় আলোচনার খোরাক জন্ম দেয়া মরিনহো নিষিদ্ধ হয়েছিলেন এক ম্যাচ।

সিরি আ’তে আটলান্টার বিপক্ষে ১-০ ব্যবধানে হারার ম্যাচে মেজাজ হারিয়েছিলেন রোমা বস। সরাসরি লাল কার্ড দেখেছিলেন। সেটার খেসারত হিসেবে মাঠের বাইরে টিম বাসে বসে খেলা দেখেছেন মরিনহো। অবশ্য উদযাপনের কমতি রাখেননি, দিবালা-স্মলিংরাও রেখেছেন বসের মান। ২-১ গোলে জেতার রাতে উল্লাসটা শুরু তাই বাসের ভেতর থেকেই!

দিবালাদের কোচ খেলা চলাকালে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন। বাসের ভিতর খেলা দেখার দৃশ্য দেখিয়ে লিখেছেন, ‘আমি তো এখানে মারা যাচ্ছি!’ এটাই শেষ নয়, জয় নিশ্চিতের পর বাসের স্টাফদের সঙ্গে উন্মাদের মতো নেচেছেন তিনি। পরে দিবালার পোস্টে দেখা যায় ড্রেসিংরুমেও মেতে উঠেছিলেন রোমা বস।

ইন্টারের তারকা ফেদেরিকো ডিমার্কোর গোলে ম্যাচের ৩০ মিনিটে পিছিয়ে পড়েছিল সফরকারী দল। নয় মিনিট পর সমতায় ফেরান জুভেন্টাস থেকে রোমায় যাওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার দিবালা। খেলার ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন স্মলিং। গুরুত্বপূর্ণ জয়ে ১৬ পয়েন্ট তুলে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে মরিনহোর শিষ্যরা। ২০ পয়েন্ট নিয়ে সবার উপরে নাপোলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানদিবালামরিনহোলিড স্পোর্টসসিরি’আ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT