চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেদিন থেকে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ লিগগুলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
UEFA চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী ফুটবল দল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হচ্ছে ফুটবল প্রেমীদের অপেক্ষা। চলতি সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে ইউরোপের শীর্ষ লিগগুলোর ২০২৩-২৪ মৌসুমের লড়াই। শুক্রবার একইদিনে গড়াবে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, ফ্রান্সের লিগ ওয়ান ও স্পেনের লা লিগা।

গত মৌসুমের ‘ট্রেবলজয়ী’ ম্যানচেস্টার সিটির ম্যাচ দিয়ে শুক্রবার শুরু হবে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। দ্বিতীয় বিভাগ থেকে শীর্ষস্তরে আসা বার্নালির বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার ম্যানসিটি। ২০ দলের প্রিমিয়ার লিগ শেষ হবে আগামী বছর ১৯ মে।

লা লিগায় শুক্রবার প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। পরদিন থাকছে স্পেন ও ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের ম্যাচ। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে রিয়ালের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। রোববার বার্সেলোনাকে আতিথেয়তা দেবে গেটাফে। ২০ দলের এই প্রতিযোগিতাটি শেষ হবে ২০২৪ সালের ২৬ মে।

Banglabid

একইদিন নিস ও লিলের ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম। ফরাসিদের চ্যাম্পিয়ন পিএসজির প্রথম ম্যাচ শনিবার লরিয়েন্টের বিপক্ষে। গত মৌসুমের ২০ দলের লিগে এবার থাকছে ১৮ দল। আগামী বছর ১৮ মে শেষ হবে লিগের সব ম্যাচ।

১৮ আগস্ট থেকে শুরু হবে ১৮ দলের জার্মানির বুন্দেসলিগা। প্রতিযোগিতার প্রথম দিনেই মাঠে নামবে টানা ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আসরের পর্দা নামবে পরের বছর ১৮ মে।

বুন্দেসলিগা শুরুর একদিন পর ১৯ আগস্ট শুরু হবে ২০ দলের ইতালিয়ান সিরি ‘আ’। প্রথম দিনের ম্যাচে লিগের বর্তমান চ্যাম্পিয়ন নাপোলিকে আতিথেয়তা দেবে এবার সিরি ‘আ’তে উঠে আসা ফ্রজিনোনে। এদিন অবশ্য মাঠে গড়াবে আরও তিন ম্যাচ। ২০২৪ সালের ২৬ মে পর্দা নামবে আসরের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিপ্রিমিয়ার লিগবায়ার্নবার্সেলোনাবুন্দেসলিগাম্যানসিটিরিয়াললা লিগালিগ ওয়ানলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT