চুক্তির ভিত্তিতে নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২ বছরের চুক্তির ভিত্তিতে মোখলেস উর রহমানকে নিয়োগ দেয়া হলেও, নিয়োগের ১৩ মাসের মাথায় তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর পরিবর্তে মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।








