বিনোদন

‘এফডিসির শ্রদ্ধেয় নেতারা কোথায়?’

অভিনেত্রী অরুণা বিশ্বাসের কণ্ঠে অভিমান

সৌন্দর্যবর্ধক নারী হাস্যোজ্জ্বল ও সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সুন্দর পোশাক পরা ও হাস্যোজ্জ্বল, প্রকৃতির মাঝে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (১৮ আগস্ট) এফডিসিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সেখান থেকে ব্যাগ চুরি হয়। ব্যাগে ছিল দুটি ফোন সেট, ঘরের চাবি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র।

শুক্রবার (১৯ আগস্ট) গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন অরুণা বিশ্বাস নিজেই। সেই সঙ্গে নিজের ফেসবুক পাতায়ও শেয়ার করেছেন খবরটি। তবে এই ঘটনা প্রকাশের কয়েক ঘণ্টা অতিক্রম করলেও শিল্পী সমিতির পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই জ্যেষ্ঠ শিল্পীর কণ্ঠে কিছুটা অভিমান!

এফডিসিতে ঘটা এমন দুঃখজনক ঘটনাটি জানারও পরও শিল্পী সমিতির কেউ ই অরুণা বিশ্বাসকে ফোনও করেননি। সেই অভিমান থেকেই এই অভিনেত্রী শনিবার কিছুটা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন ছুঁড়লেন, ‘আমাদের এফডিসির শ্রদ্ধেয় নেতারা, আপনারা কোথায়?’

তিনি আরও বলেন, ‘আপনাদের সহকর্মীর এত বড় ক্ষতি হয়ে গেলো, সেটা জানার পরেও এখনও কেউ আমাকে কল করে জানতে চাননি। আমি কী অবস্থায় আছি? অথচ ভক্ত-অনুরাগী, বন্ধুবান্ধব, সাংবাদিক, আত্মীয়-স্বজন সবাই জিজ্ঞাসা করছেন।’

সমিতির নেতাদের উদ্দেশ্য করে অভিনেত্রী আরও বলেন, ‘মনের সংকীর্ণতার ওপরে উঠুন, শিল্পী হয়ে শিল্পীর পাশে দাঁড়ান। মানবতাও ধর্ম। সহমর্মিতা জানালে বড়ই হবেন, ছোট হবেন না।’

এদিকে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসি গিয়েছিলেন অরুণা বিশ্বাস। অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে কথা বলছিলেন তিনি। ব্যাগটা তখন তার পাশেই ছিল। ক্যামেরার সামনে কথা বলা শেষ, পাশ ফিরে দেখেন ব্যাগ নেই!

ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল জানিয়ে হতাশ এই অভিনেত্রী আগেই বলেন, ‘ব্যাগে একটি আইফোন ১১, স্যামসাং এ-৫২, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, বাসার বিভিন্ন চাবি ও অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল।’

বিষয়:অরুণা বিশ্বাস এফডিসি কার্ড মোবাইল শিল্পী সমিতি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…