চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালিফা: কাতারের ফুটবল ঐতিহ্যের ধারক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

উঠছে ফুটবল মহাযজ্ঞের পর্দা। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, মাসব্যাপী ফিফা বিশ্বকাপ আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক কাতার। সোনালি ট্রফি সামনে রেখে আটটি ভেন্যুতে লড়বে ৩২ দল। বৈশ্বিক আসরটিতে সমর্থন, দল, প্রিয় খেলোয়াড়কে সাহস জোগাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করছে লাখো ফুটবলপ্রেমী।

কোথায় কোথায় হবে হাসি-কান্না, রোমাঞ্চ-উন্মাদনার মঞ্চায়ন, কোথায় উচ্ছ্বাস সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে। সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে বিশ্বকাপের অন্যতম ভেন্যু কাতারের রাজধানী দোহার ‘খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম’র কথা।

১৯৭৬ সাল। গলফ কাপের আয়োজক হতে চলেছে কাতার। কিন্তু আন্তর্জাতিকমানের স্টেডিয়াম তখনও গড়া হয়নি। তেল নির্ভর দেশটি ওই টুর্নামেন্টকে সামনে রেখে বানিয়ে ফেলে ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। দেশটির ফুটবল ঐতিহ্যের ধারকে রূপ নেয়া মাঠটি সময়ের সাথে বহুবার সংস্কার করা হয়েছে। বহু ম্যাচের সাক্ষী ভেন্যুটিতে এবার বসবে ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ।

Banglabid

পশ্চিম দোহা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে দেশটির অন্যতম পুরনো ভেন্যু এটি। আসরের সাতটি ম্যাচ আয়োজনের গৌরব অর্জন করবে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। থাকবে গ্রুপপর্বের পাঁচটি, রাউন্ড অব সিক্সটিনের একটি এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

১৯৭৬ সালে যাত্রা করা ভেন্যুটিতে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা-ব্রাজিলও। প্রায় সময়ই দেশটির প্রধান ভেন্যু হিসেবে কাজ করে মাঠটি। ২০১৪ সালে নতুন করে সংস্কার শুরু হয়। বিশ্বকাপ সামনে রেখে ঢেলে সাজানো স্টেডিয়ামটিতে যুক্ত হয়েছে আধুনিক প্রায় সব সুবিধা। ২০১৭ সালে বাকি ভেন্যুগুলোর আগেই নির্মাণ কাজ শেষ হয় খালিফার।

Reneta

স্টেডিয়ামটির ঐতিহ্য অনেক। ২০০৬ সালে এশিয়ান কাপ সামনে রেখে দর্শক ধারণ ক্ষমতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার করা হয়। ফিফা ফ্রেন্ডলি ছাড়াও ২০১১ এশিয়ান কাপ, ২০১৯ সালে অ্যাথলেটিকসের আইএএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও বসেছে। বর্তমানে স্টেডিয়ামটির ৭০ শতাংশ সুন্দর ছাদ দ্বারা ঢেকে দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ব্রাজিলসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT