চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে যেতে ভারতের ভরসা ১৬৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল, জ্বলে উঠতে পারেননি সূর্যকুমার যাদবও। বিরাট কোহলির চার হাজারের মাইলফলক ছোঁয়াও খানিকটা রঙ হারাচ্ছিল। ইংলিশদের শেষ ৫ ওভারে হার্দিক পান্ডিয়ার তাণ্ডব অবশ্য ৬ উইকেট হারানো ভারতকে ১৬৮ পর্যন্ত নিয়ে গেছে।

অ্যাডিলেডে টস হেরে জশ বাটলারের বোলিং পরিকল্পনায় আটকা পড়ে ভারত। পাওয়ার প্লেতে ৩৮ রান তুলতে পারলেও রাহুলকে হারিয়ে চাপে পড়ে। তিনে নামা কোহলি ফিফটি করে ফিরলে বাকি পথ একা টানেন পান্ডিয়া। ২০১০ ও ’১৬ সালের পর তৃতীয়বারের মতো ফাইনালে উঠতে ইংলিশদের প্রয়োজন ১৬৯ রান।

বৃহস্পতিবার ফাইনালে ওঠার সমীকরণের শুরুটা ভালো করতে পারেননি রাহুল-রোহিত। বড় ম্যাচে ব্যাট হাতে প্রশ্নবিদ্ধ রাহুল এদিনও ব্যর্থ। ফেরার আগে ৫ বলে করে যান ৫ রান। নামের সুবিচার করতে পারেননি রোহিত শর্মাও। মার্ক উডের বদলি পেসার জর্ডানের প্রথম শিকার হয়ে ফিরেছেন, একবার জীবন পেয়েও আনতে পারেন সবে ২৮ বলে ২৭ রান।

চতুর্থ উইকেটে সূর্যকুমারকে দ্রুত ফিরিয়ে দিয়েছেন আদিল রশিদ। লেগ স্পিনে দুর্বল নতুন ৩৬০ ডিগ্রিকে কাবু করে সফল হয়েছে বাটলারের দল। বারোতম ওভারে মঈনকে ক্যাচ দেয়ার আগে টি-টুয়েন্টির এক নম্বর ব্যাটার যোগ করে যান ১৪ রান। পরের জুটিতে পান্ডিয়াকে নিয়ে ৬১ রান আনেন কোহলি।

ওভারপ্রতি প্রায় ১২ রান এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া এই জুটি। দলীয় ১৩৬ রানে ফিফটি করে ফেরেন কোহলি। টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়েছেন চার হাজার রানের মাইলফলক। সেমির লড়াইয়ে যদিও বড় স্কোর এনে দিতে পারেনি তার ব্যাট। ফেরার আগে ৪০ বলে চারটি চার ও এক ছক্কায় খেলেছেন ৫০ রানের ইনিংস।

শেষ ৫ ওভারে ব্যাট করতে আসা পান্ডিয়া পূরণ করেছেন টপ অর্ডারের ঘাটতি। মারমুখী ডানহাতি ব্যাটার শেষ বলে হিট উইকেট আউট হওয়ার আগে ভারতের দিন ম্লান হতে দেননি। ৪ চার ও ৫ ছক্কায় করেছেন দুর্দান্ত ফিফটি। সংগ্রহ দেড়শ ছাড়িয়ে দিতে ৩৩ বলে খেলেছেন ৬৩ রানের ক্যামিও। ব্যাট চালিয়েছেন দুইশ ছুঁইছুঁই স্ট্রাইকে রেটে। ইংলিশ বোলারদের শেষ ৫ ওভারে ৬৩ রান তুলে চ্যালেঞ্জিং লক্ষ্য আনেন পান্ডিয়া-পান্ট। ৬ বলে ৪ রান করে রান আউট হয়ে ফেরেন পান্ট।

Reneta

ইংলিশদের দুর্দান্ত শুরু এনে দেয়া ক্রিস ওকস ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন, ফিরিয়েছেন রাহুলকে। ৪ ওভারে ২০ রান খরচ করে যাদবকে ফিরিয়েছেন রশিদ। ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন জর্ডান। ইংলিশদের হয়ে খরুচে ছিলেন স্যাম কারেনও। ৪ ওভারে তিনি ৪২ রান দিয়েও পাননি উইকেটের দেখা।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডিলেডটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতযাদবরশিদরোহিতসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT