চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের ফার্ম হাউজ থেকে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
সালমান খানের ছবি, হালকা হাসি ও ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক বছর ধরেই মৃত্যুর হুমকি পেয়ে আসছেন বলিউড অভিনেতা সালমান খান। যার প্রেক্ষিতে গত বছরের মাঝামাঝি তাকে ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে Y ক্যাটাগরির নিরাপত্তা। তারই মাঝে ঘটেছে নতুন এক ঘটনা, মুম্বাইয়ে সালমান খানের ফার্ম হাউসে (অর্পিতা) অনুপ্রবেশের চেষ্টায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গেল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সালমান খানের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি ঢোকার চেষ্টা করেন। তাদের ফার্ম হাউসের দিকে ঢুকতে দেখে সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এরপর ফার্ম হাউসের ম্যানেজারকেও ডাকা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে দু’জনেই নিজেদের সালমান খানের বড় ভক্ত বলেও দাবি করেন। তা সত্ত্বেও নিরাপত্তারক্ষীরা তাদের কথা বিশ্বাস না করে পুলিশকে ফোন করেন। পুলিশ এলে নিরাপত্তারক্ষীরা দু’জনকেই পুলিশের হাতে তুলে দেন।

এদিকে পুলিশের কাছে দু’জন ব্যক্তিকেই সন্দেহজনক মনে হয়েছে। এমনকি দুই ব্যক্তির কাছ থেকে পাওয়া আধার কার্ডও (আইডি) জাল মনে হয়েছে। আজেশ কুমার গিল এবং গুরুসেবক সিং নামে নিজেদের পরিচয় দিয়েছেন দুই ব্যক্তি। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পাঞ্জাব ও রাজস্থানের বাসিন্দা। এছাড়া বেশ কিছু তথ্য, সন্দেহের জন্ম দিয়েছে। তাই বিষয়টি ঘিরে খানিক উদ্বেগ তৈরি হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ আরও চলছে বলে জানা গেছে।

Banglabid

ভারতীয় সংবাদমাধ্যমটি একটি সূত্রের বরাত দিয়ে আরও জানিয়েছে, সেসময় ফার্ম হাউসে সালমান খান ছিলেন না। এর একদিন আগে তিনি সেখানে অবস্থান করছিলেন।

এর আগে সালমান খানকে বেশ কয়েকবার হত্যার হুমকি দিয়েছেন পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জেল থেকে ভারতের একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্স জানিয়েছিলেন, সালমান খানকে হত্যা করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফার্ম হাউজমৃত্যু হুমকিসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘের উড়োজাহাজ চলাচল কাউন্সিলে ইরানের বিরুদ্ধে অভিযোগ

পরবর্তী

নির্বাচিত নতুন সংসদ সদস্যগণ শপথ নেবেন ১০ জানুয়ারি

পরবর্তী

নির্বাচিত নতুন সংসদ সদস্যগণ শপথ নেবেন ১০ জানুয়ারি

নৌকার বিপক্ষে কাজের অভিযোগে চেয়ারম্যানের মারধর, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকার বিপক্ষে কাজ করার দায়ে চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা, রাজি এ ফরোয়ার্ড

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT