চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ-বিএনপির একই স্থানে সভা, ১৪৪ ধারা জারি

ফেরদাউস রবিনফেরদাউস রবিন
১০:৩৫ পূর্বাহ্ন ২৫, আগস্ট ২০২২
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জের রায়গঞ্জে একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সভা আহ্বান করায় গুরুত্বপূর্ণ তিনটি অঞ্চলসহ থানা এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৪ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে উপজেলার ধানগড়া পৌর এলাকা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নসহ পুরো থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেন তিনি। এ আদেশ জারির মধ্য দিয়ে এসব এলাকায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন এলাকায় কাঙালি ভোজ ও শোকসভা আহবান করা হয়েছিল। সেখানে বিএনপির কোন অনুষ্ঠান থাকার কথা ছিল না। শোক দিবসের কর্মসূচি বানচাল করতেই তারা হঠাৎ করে এ কর্মসূচি ঘোষণা করেছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান বলেন, বিদ্যুতের লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ২২ তারিখ থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। আজ ২৫ আগস্ট পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি বানচাল করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল জানান, উল্লেখিত স্থানগুলোতে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ আহবান করে। এ অবস্থায় বুধবার (২৪ আগস্ট) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ওইসব স্থানসহ পুরো থানা এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক আদেশ জারি করা হয়েছে।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT