চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা সমাবেশে ১৪৪ ধারা জারি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১০:১৮ অপরাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের বাসাইলে কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের পক্ষে মো. রনি মিয়া ছাত্র সমাবেশ আহ্বান করায় সম্ভাব্য গোলযোগ এড়াতে প্রশাসন এ আদেশ দেয়।

মুক্তিযোদ্ধা সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫ (রোববার) বিকাল ৩টায় বাসাইল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে একই সময় ও স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ছাত্র সমাবেশ আয়োজনের অনুমতি চাওয়া হয়। এ অবস্থায় উভয় সমাবেশ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়।

নিরাপত্তাজনিত কারণে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাসাইল শহীদ মিনারের ৫০০ গজ এলাকায় সকল প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পিটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র বহন এবং অবৈধ প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপালন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১৪৪ ধারা জারিকাদের সিদ্দিকীমুক্তিযোদ্ধা সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিন্স’ দাপটের মধ্যেই মালয়েশিয়ায় শুরু শাকিবের ‘রকস্টার’

মার্চ ২৪, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত, বোমা তৈরির অভিযোগ

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চ রাতে সারা দেশে ‘ব্ল্যাক আউট’

মার্চ ২৪, ২০২৬

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ

মার্চ ২৪, ২০২৬

ঈদের টানা ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT