চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপির জন্য আলোচিত সী পার্ল রিসোর্টই সাবেক রয়্যাল টিউলিপ

আহসান কামরুলআহসান কামরুল
৯:১৫ অপরাহ্ন ০৬, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

গণঅভ্যুত্থান দিবসে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার পর আলোচনায় এসেছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’র নাম। হোটেলটি সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে পাওয়া গেছে পূর্ববর্তী নাম ও আওয়ামী লীগ নেতাদের মালিকানার তথ্য।

চ্যানেল আই অনলাইনকে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’র চিফ সিকিউরিটি অফিসার লে. কমান্ডার (অব.) কামরুজ্জামান বলেন, সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’র পূর্ববর্তী নাম ছিল হোটেল রয়্যাল টিউলিপ। এটি তখন ইন্টারন্যাশনাল চেইনের আওতায় ছিল। সেই চেইন থেকে বের হওয়ার পর বর্তমান নামকরণ হয়।

সী পার্ল হোটেলের ওয়েবসাইটে দেওয়া বোর্ড অব ডিরেক্টরস তালিকা অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক। চেয়ারপার্সন হিসেবে রয়েছেন তার স্ত্রী লাকি আখতারি মহল। পরিচালক হিসেবে রয়েছেন মো. আমিনুল হকের ভাই একরামুল হক।

এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া শেয়ার হোল্ডিং রিপোর্টে নমিনেটেড ডিরেক্টর হিসেবে একরামুল হকের স্ত্রী নাসিমা আক্তার মিলা এবং স্পন্সর ডিরেক্টর হিসেবে তাদের পারিবারিক পরিবহন ব্যবসা প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লি. এর নাম উল্লেখ হয়েছে।

চ্যানেল আই অনলাইন খোঁজ নিয়ে জানতে পেরেছে, সী পার্লের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বিগত নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করেছেন। চেয়ারপার্সন লাকি আখতারি মহল হচ্ছেন আমিনুল হকের স্ত্রী।

অন্যদিকে পরিচালক হিসেবে থাকা একরামুল হক হচ্ছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি ও তার ভাই ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন।

Reneta

সী পার্ল সুন্দরবন ইকো রিসোর্টের পক্ষে মনোনীত ডিরেক্টর নাসিমা আক্তার মিলা হচ্ছেন আওয়ামী লীগ নেতা একরামুল হক টিটুর স্ত্রী।

কক্সবাজারের স্থানীয় এক সাংবাদিক হোটেল রয়্যাল টিউলিপের মালিকানায় শেখ রেহানা ছিলেন বলে দাবি করলেও হোটেল কর্তৃপক্ষ তা নাকচ করেছেন।

ওই সাংবাদিক বলেন, আমরা শুরু থেকেই জেনে এসেছি মেয়ের নামে হোটেল রয়্যাল টিউলিপ করেছিলেন শেখ রেহানা। নিজের নামে না করে আওয়ামী লীগ নেতাদের নামে তিনি এ হোটেল পরিচালনা করতেন।

তবে এ দাবি নাকচ করে সী পার্ল হোটেল অ্যান্ড স্পা’র চিফ সিকিউরিটি অফিসার কামরুজ্জামান বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য। শেখ রেহানা কখনও এই হোটেলের মালিকানায় ছিলেন না। টিউলিপ নাম থাকার কারণে অনেকেই মনগড়া তথ্য ছড়িয়েছেন। শেখ রেহানা কখনোই এ হোটেলের মালিকানা বা পরিচালনার সাথে সংযুক্ত ছিলেন না।

আরও পড়ুন: গণঅভ্যুত্থান দিবসে কী কারণে কক্সবাজার গেলেন হাসনাত-সারজিসরা

প্রসঙ্গত, গণঅভ্যুত্থান দিবসে এনসিপির হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী এবং তাসনিম জারাসহ বেশ কয়েকজন নেতার কক্সবাজার যাওয়ার খবর প্রকাশ হওয়ার পর সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের তথ্যে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও কক্সবাজারের সী পার্ল হোটেলের সামনে জড়ো হন। এসময় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, পিটার হাসের সাথে বৈঠকের খবর গুজব। আমরা এখানে ঘুরতে এসেছি।

এরপর সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’র চিফ সিকিউরিটি অফিসার লে. কমান্ডার কামরুজ্জামান সেসময় সংবাদমাধ্যমকে বলেন, আমাদের হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তো নয়ই, কোন বিদেশি গেস্ট নাই।

এরপরও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার জেরে ইতোমধ্যে এনসিপি কক্সবাজারে যাওয়া ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। দলটির রাজনৈতিক পর্ষদকে অবহিত না করে ব্যক্তিগত সফরে কক্সবাজার কক্সবাজার যাওয়ায় বুধবার (৬ আগস্ট) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন তাদেরকে কারণ দর্শানোর নোটিন দেন।

অন্যদিকে কক্সবাজার সফরে যাওয়া এনসিপির শীর্ষ নেতারা সী পার্ল হোটেল ছেড়ে শহরের আরেকটি হোটেল প্রাসাদ প্যারাডাইজে অবস্থান নিয়েছেন। বুধবার দুপুর পৌনে ১টায় এনসিপি নেতাদের দলটি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ সী পার্ল হোটেল ত্যাগ করেন। পরে খাবার শেষে বিকাল ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইজ উঠেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিপিএনসিপি কক্সবাজারগণঅভ্যুত্থান দিবসরয়্যাল টিউলিপসী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়াশিংটনের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের সদ্য পদত্যাগী পরিচালক জো কেন্ট, ১৮ সেপ্টেম্বর ২০২১।

জো কেন্টের পদত্যাগ কেন এত তাৎপর্যপূর্ণ?

মার্চ ১৯, ২০২৬

খোলা থাকছে ব্যাংকের যেসব শাখা

মার্চ ১৯, ২০২৬

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

মার্চ ১৯, ২০২৬

মেসির স্মরণীয় ৯০০তম গোলের দিনে কাপ থেকে ছিটকে গেল মিয়ামি

মার্চ ১৯, ২০২৬

স্বস্তির শেষে কোয়ার্টারে বায়ার্ন-বার্সা, সঙ্গী লিভারপুল-অ্যাটলেটিকো

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT