চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে টঙ্গীর নৈশ বিদ্যালয়ে ‘মেঘমল্লার’ প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) টঙ্গীর সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে গড়ে তোলা ‘আমাদের নৈশ বিদ্যালয়’-এ আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ও অর্থবহ চলচ্চিত্র প্রদর্শনীর। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ‘আদিম’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের উদ্যোগে বিজয় দিবসের সন্ধ্যায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বড় পর্দায় প্রদর্শিত হয় জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মেঘমল্লার’।

এক যুগেরও বেশি সময় ধরে টঙ্গীর সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ‘আমাদের নৈশ বিদ্যালয়’। এখান থেকে ইতোমধ্যে একাধিক ব্যাচের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

জাতীয় দিবসগুলো বরাবরই গুরুত্বের সঙ্গে পালন করে আসলেও, এবছর বড় পরিসরে আয়োজনের সুযোগ ছিল না বলে জানান যুবরাজ শামীম। তবুও বিজয় দিবসকে অর্থবহ করে তুলতে শিক্ষার্থীদের জন্য বেছে নেওয়া হয় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা একটি শক্তিশালী চলচ্চিত্র।

বিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে বড় পর্দায় সিনেমা দেখার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন আমাদের পাঠাগার, আমাদের নৈশ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা এবং কয়েকজন শুভাকাঙ্ক্ষী।

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত জাহিদুর রহিম অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও রচনা করেছেন অঞ্জন নিজেই।

শিল্পমান ও বিষয়বস্তুর কারণে ব্যাপক প্রশংসা পাওয়া ‘মেঘমল্লার’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চিত্রনাট্যসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কৃত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আদিমজাহিদুর রহিম অঞ্জননৈশ বিদ্যালয়বিজয় দিবসমেঘমল্লারযুবরাজ শামীমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্টনমেন্টে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইন ফাইলে ‘সালাম বোম্বে’ নির্মাতা মীরা নায়ারের নাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT