চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদের অভিযোগ: একযোগে স্কটিশ বোর্ড কর্মকর্তাদের পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ন ২৪, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

স্কটল্যান্ডের সর্বকালের সেরা উইকেটশিকারী মজিদ হক ক্রিকেট স্কটল্যান্ডকে ‘প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী’ বলে অভিযোগ করার পর সংস্থাটির সব পরিচালক একযোগে পদত্যাগ করেছেন।

রোববার বোর্ডের পরিচালকরা অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন। বর্ণবাদ বা অন্য যেকোনো ধরনের বৈষম্যের শিকার হওয়া ব্যক্তিদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েও বিবৃতি দিয়েছে বোর্ডটি।

ক্রিকেট স্কটল্যান্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘ক্রিকেট স্কটল্যান্ড সামনের দিনগুলোতে সংগঠন এবং খেলাধুলার জন্য যথাযথ শাসন, নেতৃত্ব এবং সমর্থন নিশ্চিত করতে অবিলম্বে স্পোর্টস স্কটল্যান্ডের সাথে অংশীদারিত্বে কাজ শুরু করবে। ক্রিকেটে বর্ণবাদের প্রতিবেদন প্রকাশের পর এই ব্যবস্থাগুলো পর্যালোচনা করা হবে। সেই অনুযায়ী আপডেট আসবে।’

গত বছরের নভেম্বরে স্কটিশ অফস্পিনার মজিদ ক্যারিয়ারজুড়ে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন। গায়ের রঙের কারণে বর্ণবাদের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন তার সতীর্থ কাসিম শেখও। মজিদ খেলোয়াড়, কোচসহ আরও অনেকের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছিলেন।

অভিযোগের প্রেক্ষিতে একটি স্বাধীন তদন্ত বিভাগ সোমবার ফলাফল জানাবে। ধারণা করা হচ্ছে, পর্যালোচনাটি স্কটিশদের খেলায় উল্লেখযোগ্য এবং ব্যাপক বর্ণবাদের অভিযোগের পক্ষে মত দেবে। তার আগেই পুরো বোর্ডের সব কর্মকর্তা পদত্যাগপত্র দিলেন।

ট্যাগ: ক্রিকেট স্কটল্যান্ডমজিদলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ২, ২০২৬

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT