চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সের ‘স্কুপ’: যে কারণে সিরিজটি অবশ্যই দেখা উচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ০৫, জুন ২০২৩
বিনোদন
A A

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘স্কুপ’। সাড়া ফেলে দেয়া এই ওয়েব সিরিজের গল্পটি রোমহর্ষক। অন্ধকার জগতের খবর খুঁজতে গিয়ে এক সাংবাদিকের নিজেরই সেই জগতের সাথে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। 

ভারতের খ্যাতিমান সাংবাদিক জ্যোতির্ময় দে’র খুনের ঘটনা নিয়ে প্রাক্তন সাংবাদিক জিগনা ভোরার লেখা বই ‘বিহাইন্ড দ্য বারস ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’-কে অবলম্বনে ছয় এপিসোডের সিরিজটি তৈরি করেছেন ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত পরিচালক হংসল মেহতা। এতে অভিনয় করেছেন কারিশমা তান্না, মোহাম্মদ জিসান আইয়ুব ও প্রসেনজিৎ চ্যাটার্জি।

জিগনা ভোরার চরিত্রে অভিনয় করেছেন কারিশমা তান্না। আর সাংবাদিক জ্যোতির্ময় দে-র ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোহাম্মদ জিশান আয়ুব, হারমান বাওয়েজা ও তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।

খুব যত্ন করে তৈরি এই সিরিজটি লক্ষ্যের চেয়ে বেশি কিছু অর্জন করতে পেরেছে। প্রতি এপিসোড শেষ হয় দারুণ উত্তেজনা নিয়ে যা পরের এপিসোড দেখতে বাধ্য করে। একটি সিরিজে যা যা থাকা উচিত তার সব উপাদানই আছে দারুণ প্লটে তৈরি এই এই সিরিজটিতে। মার্টিন স্করসিসের ছবির শেষটা এরকম তিক্ত-মিষ্টি হয়, সেরকম অনুভূতি পাওয়া যায় পুরো ‘স্কুপ’ জুড়ে। এই সিরিজে আছে শেখার মতো অনেক কিছুই।

সিরিজের শুরুটা দারুণ, অন্য দশটি বলিউড সিনেমার মতোই। কিন্তু ধীরে ধীরে গল্পের যত গভীরে প্রবেশ করা হয়, ততই সমাজের ভয়ানক সত্যগুলো সামনে আসতে থাকে। সিরিজে আছে মাফিয়া, পুলিশ, রাজনীতি ও পরিচিত মুখ সহ উপভোগ করার সব উপাদান।

Reneta

সিরিজের গল্পে একজন শীর্ষস্থানীয় ক্রাইম রিপোর্টার খুন হয়। একাধিক অপরাধ ফাঁস করেছিলেন তিনি। খুনকে কেন্দ্র করে শুরু হয় তদন্ত। ছোটা রাজনকে খুনের জন্য দায়ী করা হয়। কিন্তু ঘটনা মোড় নেয় আরেক দিকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক খ্যাতিমান ক্রাইম রিপোর্টারকে।

২০১১ সালের ১১ জুন ভরদুপুরে মুম্বাইতে বাইকে করে যাওয়ার পরে গুলিবিদ্ধ হন ভারতীয় গণমাধ্যম ‘মিড ডে’-এর প্রখ্যাত সাংবাদিক জ্যোতির্ময় দে। বাড়ি থেকে অফিস যাওয়ার পথে তার পিছু নিয়েছিল একটি বাইক। সেই বাইক থেকেই গুলি ছুঁড়ে ঝাঁঝরা করা হয় তাকে। ওই ঘটনায় ২০১৮ সালে ছোটা রাজনসহ ৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়।

দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি থেকে আইপিএল বেটিং, একাধিক অপরাধ ফাঁস করেছিলেন জ্যোতির্ময় দে। তার শত্রুর সংখ্যা ছিল অনেক। দাউদের প্রাক্তন শাগরেদ ছোটা রাজনই এই খুনের পিছনে দায়ী বলে জানা যায়। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা এবং তামিলনাড়ু থেকে ছোটা রাজন গ্যাংয়ের সাতজন সদস্যকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তবে ঘটনা নাটকীয় মোড় নেয় যখন পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ক্রাইম রিপোর্টার জিগনা ভোরাকে গ্রেফতার করে।

মুম্বাইয়ের অপরাধ জগতের একাধিক খবর ফাঁস করে সংবাদমাধ্যম জগতে জিগনা খ্যাতি পেয়েছিলেন। কিন্তু তার থেকে খ্যাতিতে এগিয়ে ছিলেন জ্যোতির্ময় দে। পুলিশের জানিয়েছিল, পেশাগত রেষারেষির কারণেই ছোটা রাজনকে জ্যোতির্ময় দের একাধিক তথ্য পাচার করেন জিগনা। এমনকি তার বাইকের নম্বরও ছোটা রাজনকে দিয়েছিলেন জিগনা ভোরা। জে ডে’র হত্যার জন্য তিনিই রাজনকে উসকেছেন। বেশ কিছুদিন জেলবন্দি থাকার পর জামিন পান তিনি। পরে ২০১৮ সালে জিগনাকে বেকসুর খালাস করে আদালত। উচ্চ আদালত জানিয়েছিল, জিগনা ভোরার কথায় ছোটা রাজন খুন করেছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। শুধু বাইকের নম্বর দেয়ার কারণে তাঁকে এই মামলায় দোষী সাব্যস্ত করা যায় না।


সূত্র: মার্টিনসিআইডি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজলিড বিনোদনহংসল মেহতা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT