বিশ্ব সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল-এর উদ্যোগে কলেজের নিউক্লিয়াস অডিটোরিয়ামে এক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের প্রখ্যাত বক্ষব্যধি বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ রাশেদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রাসেল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল-এর পরিচালক প্রফেসর ডা. মাহফুজুর রহমান এবং অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মাহফুজুল ইসলাম।
প্রফেসর ডা. রাশেদুল হাসান সিওপিডি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এ্যাজমা চিকিৎসার পাশাপাশি এর প্রতিরোধে চিকিৎসা পরবর্তী ব্যায়ামের উপর গুরুত্ব আরোপ করেন। সিওপিডি রোগীদের ঘুমের বা হৃদরোগ জনিত অন্য জটিলতা থাকলে তারও যথাযথ চিকিৎসা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সিওপিডি চিকিৎসায় চিকিৎসকদের আরো বেশি বাস্তবমুখী প্রশিক্ষণের নমুনা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ইঞ্জিনিয়াস হেলথ প্রতিষ্ঠা করে আপনার ফুসফুসের পরিপূর্ণ যত্নের জন্য একটি ওয়ান স্টপ সেন্টার করেছি যেখানে ফুসফুসের চিকিৎসার পাশাপাশি ফুসফুসের রিহ্যাবিলিটেশন করছি। এর সেবা দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছি।’
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রাসেল কবির বলেন, সিওপিডি একটি নিয়ন্ত্রণযাগ্য রোগ, তবে এর জন্য প্রয়োজন যথাযথ সচেতনতা ও চিকিৎসা। আজকের এই আয়োজন সেই সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর অধ্যাপক, চিকিৎসক ও শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা সিওপিডি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওয়ান স্টপ রিসপিরিটারি সেন্টার এর উদ্দোক্তারা আরো জানান, ভবিষ্যতেও তারা স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং সমাজে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাবে।
সায়েন্টিফিক সেমিনারের সহযোগী ছিল আলায়েন্স হাসপাতাল, ইনজিনিয়াস হেলথ কেয়ার লি. এবং ইন্সটিটিউট অব চেস্ট ডিসিসেজ ম্যানেজমেন্ট আন্ড রিচার্স এর সমন্বয়ে গঠিত ওয়ান স্টপ রেস্পিরেটরি সেন্টার। সেমিনার আয়োজনে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।








