চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুন করে ২২ দিন ছদ্মবেশে মাজারে ছিলেন বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

মুন্সিগঞ্জে বহুল আলোচিত স্কুলছাত্রী জেসিকা মাহমুদ (১৬) ওরফে জেসিক হত্যা করে মাজারে ছদ্মবেশে ২২ দিন আত্মগোপনে ছিলেন প্রধান আসামি বিজয়।

চলতি বছরের ৩ জানুয়ারি সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে স্কুলছাত্রী জেসিকা মাহমুদকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে বন্ধু বিজয় রহমান ও তার স্ত্রী আবিদা।

গতকাল শনিবার দিবাগত রাতে জেসি  হত্যা মামলার প্রধান আসামি বিজয় রহমানকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

রোবাবার ৫ ফেব্রুয়ারি কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য দেন।

আসামি বিজয় সম্পর্কে তিনি বলেন, বিজয় মুন্সিগঞ্জের একটি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে জেসি হত্যার পর থেকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় তার বন্ধুর বাড়িতে চারদিন আত্মগোপনে থাকে। সেখানে নিরাপদ মনে না করে পরবর্তী সময়ে ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে ২২ দিন আত্মগোপনে থাকে সে।

একপর্যায়ে সন্দেহ জাগে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনী এখানে অভিযান চালাতে পারে সেই আশঙ্কা থেকে সে ১ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী এলাকায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় আত্মগোপনে থাকে। এরপর গত রাতে রাজধানীর ওয়ারী এলাকায় আত্মগোপনে থাকাকালীন র‌্যাব-৩-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

Reneta

আসামি বিজয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘বিজয় ২০১৯ সালে একই স্কুলে পড়ুয়া, এই ঘটনায় অপর আসামি আদিবা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। আদিবার সঙ্গে সম্পর্ক চলাকালীন বিজয় ২০২২ সালের জানুয়ারি মাসে ভিকটিম জেসিকার সঙ্গেও প্রেমের সম্পর্ক করে। বিজয় উভয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রেখে গত বছরের ফেব্রুয়ারি মাসে আদিবার সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয় সে।

পরে সময়ে বিজয় ও আদিবার বিয়ের বিষয়টি জেসি জানতে পারে এবং বিজয়ের সঙ্গে তার বিভিন্ন কথোপকথনের স্ক্রিনশট আদিবার মেসেঞ্জারে পাঠায়। বিষয়টি নিয়ে বিজয় ও আদিবার সম্পর্কের অবনতি শুরু হয়।

তিনি আরও বলেন, বিজয় জানিয়েছে, মূলত গেলো বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে সে বিষয়টি নিয়ে আদিবার সঙ্গে আলোচনা করে। তারা জেসিকে বিজয়ের বাসার ছাদে ডেকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বিকালে আদিবা ভিকটিম জেসির সঙ্গে দেখা করে। তখন জেসি বিজয়ের সঙ্গে তার বিভিন্ন সময়ে কথোপকথনের স্ক্রিনশট দেখায়।

পরে বিষয়টি মীমাংসার জন্য আদিবা জেসিকে বিজয়ের বাসার ছাদে ডেকে নিয়ে আসে। পরে আদিবা ফোনে বিজয়কেও ছাদে আসতে বলে। এরপর সেখানে বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে বিজয় ও আদিবা জেসির গলাটিপে ধরলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে জেসিকে অজ্ঞান অবস্থায় ছাদ থেকে নামিয়ে এনে রাস্তার পাশে ফেলে রেখে বাসার ভেতরে চলে যায় বিজয় ও আদিবা।

কমান্ডার মঈন বলেন: বিজয় এই হত্যাকাণ্ডের ঘটনায় তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।  আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্বাসরোধে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT