আসন্ন রমজান মাস উপলক্ষ্যে অফিসের সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত চালু থাকবে।
আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।
উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ। সে হিসেবেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।








