চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ পরিশোধে অনিচ্ছুক গ্রহীতাদের বাসায় চকলেট নিয়ে হাজির হবে ‘এসবিআই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সময়মত ঋণ পরিশোধ নিশ্চিত করতে একটি অভিনব উপায় অবলম্বন করতে যাচ্ছে ভারতের বৃহত্তম ঋণদাতা সংস্থা ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া'(এসবিআই)। সংস্থাটি এখন থেকে যে সব ঋণগ্রহীতারা মাসিক কিস্তি পরিশোধ করবেন না তাদের বাসায় চকলেটের প্যাকেট নিয়ে হাজির হবেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ব্যাংকের মতে, একজন ঋণগ্রহীতা যিনি খেলাপি করার পরিকল্পনা করছেন তাকে  ফোন করলে বেশিরভাগ সময়ই পাওয়া যায় না বা কল রিসিভ করেন না। তাই সর্বোত্তম উপায় হল কিছু না জানিয়েই তাদের বাড়িতে গিয়ে দেখা করা।

এসবিআই এর ঝুঁকি, সম্মতি এবং স্ট্রেস সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অশ্বিনী কুমার তেওয়ারি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দুটি ফিনটেকের সাহায্যে আমরা আমাদের খুচরা ঋণগ্রহীতাদের তাদের ঋণ পরিশোধের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিতে একটি অভিনব উপায় তৈরি করছি। ঋণগ্রহীতাদের কারও খেলাপি হওয়ার সম্ভাবনা থাকলে এই ফিনটেকের প্রতিনিধিরা তাদের প্রত্যেকের জন্য চকলেটের প্যাকেট নিয়ে তাদের কাছে যাবেন এবং তাদের আসন্ন ইএমআইগুলোর কথা মনে করিয়ে দেবেন।

তেওয়ারি বলেন, এই অভিনব পদ্ধতিটি  এরই মধ্যে গৃহীত হয়েছে।  আমরা দেখতে পেয়েছি, একজন ঋণগ্রহীতা যিনি খেলাপি হওয়ার পরিকল্পনা করছেন তাকে ব্যাংক থেকে কল করেও পাওয়া যায় না। তাই সর্বোত্তম উপায় হল তাদের বাড়িতে গিয়ে দেখা করা এবং তাদের অবাক করা।

তিনি বলেন, এই পদক্ষেপটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রায় ১৫ দিন আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি যদি সফল হয় তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা করবো। আমাদের দক্ষতা উন্নত করতে আরও কয়েকটি ফিনটেকের সাথে কথা বলছি এবং আশা করছি বছরের শেষ নাগাদ, আমরা আনুষ্ঠানিকভাবে তাদের অন্তত অর্ধেকের সাথে চুক্তিবদ্ধ হবো। তিনি বলেন, আমরা কমপক্ষে চার থেকে পাঁচ মাসের জন্য এই পাইলট প্রজেক্ট চালিয়ে যেতে চাই।

বর্তমানে এসবিআই এর খুচরা ঋণের পরিমাণ গত বছরের এই সময়ের তুলনায় ১৬ শতাংশেরও কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১২,০৪,২৭৯ কোটি রুপিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঋণচকলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT