চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন বেনজেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন ফ্রান্সের তারকা সাবেক করিম বেনজেমা। রিয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ এখন পথের বাধা হয়ে গেলেন। কেননা রোনালদোর আল-নাসেরের বিপক্ষে শিরোপা দৌড়ে আছে বেনজেমার আল-হিলাল। ব্যালন ডি’অরজয়ী বেনজেমা সোমবার আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন।

বিদায়বেলায় আল-ইত্তিহাদ নিয়ে বেনজেমা বলেছেন, ‘আল ইত্তিহাদ, এই অধ্যায়ের সমাপ্তি, তবে সম্মান ও কৃতজ্ঞতা থাকবে সবসময়ই। এই পথচলা আমাকে অনেককিছুই দিয়েছে, ব্যক্তিগতভাবে যেমন, তেমনি পেশাদার দিক থেকেও। এই জার্সি গায়ে চাপানোর গর্ব এবং যা কিছু আমরা একসঙ্গে করেছি, সবকিছু নিয়ে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি আমি।’

আল-হিলাল সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ। গত বছর ক্লাব বিশ্বকাপে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলেও আলোচনায় আসে দলটি।

দুবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট কোচ সিমোনে ইনজাঘির অধীনে আল-হিলাল এখন রোনালদোদের জন্য সবচেয়ে বড় বাধা। বিশেষ করে এমন সময়ে এই দলবদল এলো, যখন আল-নাসেরের দলবদল কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট রোনালদো বলে খবর প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।

Jui  Banner Campaign
ট্যাগ: আল ইত্তিহাদআল হিলালআল-নাসেরবেনজেমারোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT