আন্তর্জাতিক

বিশ্বব্যাপী তেল সরবরাহ কমানো অব্যাহত রাখবে সৌদি আরব

তেল উত্তোলনের জন্য পেট্রোল পাম্পের silhouette সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যাস্তের সময় তেল উত্তোলনের জন্য পেট্রোল পাম্পের silhouette, বিশ্বব্যাপী তেল সরবরাহ কমানোর প্রভাবের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

তেলের দাম স্থিতিশীল করার লক্ষে আবারও বিশ্বব্যাপী তেল সরবরাহ কমাতে চলেছে সৌদি আরব। 

আরব নিউজ জানিয়েছে, গত বছর দৈনিক এক মিলিয়ন ব্যারেল তেল সরবারহ কমিয়ে দেয়ার ঘোষণা দেয় সৌদি আরব যা চলতি বছরের জুন পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। সম্প্রতি দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি এই তেল সরবরাহ কমানোর যে সময়সীমা নির্ধারণ করেছিল তা আবারও বাড়ানো হবে।

অপরিশোধিত তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পেট্রলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন এবং ওপেক প্লাসের অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে, সৌদি আরব প্রতিদিন ৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন অব্যাহত রাখবে।

অন্যদিকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, কিছু ওপেক প্লাস অংশগ্রহণকারী দেশের সাথে সমন্বয় করে রাশিয়াও তার দ্বিতীয় ত্রৈমাসিকে দৈনিক অতিরিক্ত ৪ লক্ষ ৭১ হাজার ব্যারেল তেল উৎপাদন ও রপ্তানি কমিয়ে দেবে।

বিষয়:তেলতেল সরবরাহসৌদি আরব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…