চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে সৌদি আরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ন ২৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের চেয়ে গত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে সৌদি আরব

যুক্তরাষ্ট্রের চেয়ে গত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে সৌদি আরব

গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে সৌদি আরবই সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) রাজ্যসভায় উপস্থাপিত সরকারি তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এই বহিষ্কারগুলোর পেছনে প্রধান কারণ ছিল অভিবাসন-সম্পর্কিত লঙ্ঘন। এর মধ্যে বিশেষ করে ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান (ভিসা ওভারস্টে) এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা বেশি ছিল। অবৈধ সীমান্ত অতিক্রমের সঙ্গে এসব বহিষ্কারের সম্পর্ক তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, অনেক বিদেশি সরকার নিয়মিতভাবে আটক বা গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানায় না। তবে ‘ইমার্জেন্সি সার্টিফিকেট’ বা জরুরি ভ্রমণ নথির মাধ্যমে সম্পন্ন নির্বাসনের পরিসংখ্যান বিদেশে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে নেওয়া আইন প্রয়োগমূলক পদক্ষেপের একটি নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করে।

তিনি আরও জানান, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিকের কারণে সেখানে অভিবাসন ও শ্রম আইন সংক্রান্ত লঙ্ঘনের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। ফলে সৌদি আরবসহ কয়েকটি দেশে ভারতীয় নাগরিকদের বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসন নীতি লঙ্ঘনবহিষ্কারভারতীয়যুক্তরাষ্ট্রসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬

কৃষকদল নেতার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে নারীকে তালাক দিলেন স্বামী

এপ্রিল ১০, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ: তিন প্রশ্নের উত্তর

এপ্রিল ১০, ২০২৬

দিয়াবাতের গোলে আবাহনীর কাছে হারল মোহামেডান

এপ্রিল ১০, ২০২৬

গভীর রাতে অটোরিকশা চালককে ডেকে নিয়ে হত্যা

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT