চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেশাদার মডেল হওয়ার স্বপ্ন ছিল সরস্বতীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ৩০, মে ২০২২
বিনোদন
A A

১৫ মে থেকে ২৯ মে, বিগত ১৫ দিনে কলকাতায় একে একে রহস্যজনক মৃত্যু হয়েছে চার জন তরুণ মডেল ও অভিনেত্রীর। প্রথমে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে, তারপর ২৫ ও ২৭ মে যথাক্রমে বিদিশা দে ও মঞ্জুসা নিয়োগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আর এবার রহস্যজনক মৃত্যু হলো মডেল-অভিনেত্রী সরস্বতী দাসের (১৯)।

এমন খবরই পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমে। সরস্বতী দাসের রহস্যজনক মৃত্যু নিয়ে এই সময়.কম বলছে, শনিবার রাতে কসবা এলাকায় নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সরস্বতী দাস নামের ওই মডেলের ঝুলন্ত মরদেহ। তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। কীভাবে এবং কেন ওই ঘটনাটি ঘটল খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের বরাতে প্রতিবেদনটিতে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। তাই কী ঘটেছিল তা এখনও পরিষ্কার নয়। কসবায় সরস্বতীর মামাবাড়ি ছিল বলে খবর। জানা গেছে, সেখানেই তিনি থাকতেন। শনিবার রাতে বাড়িতে দিদিমার সঙ্গে তিনি একা ছিলেন। রবিবার তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন থানায় খবর দেন।

এই সময়ের প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ বছরের এই উঠতি মডেলের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। বেশ কয়েকদিন ধরে সম্পর্কে টানাপোড়েন চলছিল। পরিবারের দাবি, সেই কারণেই অবসাদে ভুগছিলেন সরস্বতী। শেষ খবর পাওয়া অনুযায়ি, পুলিশ এই মুহূর্তে সরস্বতীর ফোনের প্যাটার্ন ব্রেক করার চেষ্টা চালাচ্ছে। ফোন খোলা গেলে তদন্তে অনেকটাই সাহায্য হবে বলে মনে করা হচ্ছে।

মডেল হিসেবে সদ্য কাজ করতে আরম্ভ করেছিলেন সরস্বতী। পেশাদার মডেল হওয়ার স্বপ্ন ছিল তার। সেই কারণেই নানা ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতেন তিনি।

গত ১৫ মে  ফ্ল্যাট থেকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবীর মরদেহ উদ্ধার হয়। এর ঠিক ১০ দিন পর ২৫ মে উদ্ধার হয় বিদিশা দের ঝুলন্ত দেহ। গত শুক্রবার চাঞ্চল্য আরও বেড়ে যায়। কারণ, নিজ বাড়ি থেকে উদ্ধার হয় বিদিশা এবং পল্লবীর ভালো বন্ধু মঞ্জুসার মরদেহ। সব ক’টি মৃত্যুকেই প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করেছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাপল্লবীপল্লবী দেবিদিশা দেমডেলসরস্বতীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT