চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের জালেই গোল দিয়ে বার্সাকে জেতাল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ন ০৩, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বলের দখল ও শট নেয়ার সংখ্যায় অনেকটা এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি। উল্টো নিজেদের জালেই জড়িয়েছে বল। কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে তাতে ১-০ গোলে হেরে গেছে লস ব্লাঙ্কোসরা।

বৃহস্পতিবার রাতের ম্যাচে রিয়াল ৬৫ শতাংশ সময় বল দখলে রেখেছিল। শট নিয়েছিল ১৩টি। অপরদিকে, বার্সা মাত্র ৪টি শট নিয়েছিল, লক্ষ্য বরাবর ছিল দুটি।

১২ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের পাসে বল পেয়ে করিম বেনজেমা গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

খেলার ২৬ মিনিটে গোল হজম করে বসে রিয়াল। ফ্র্যাঙ্ক কেসির শট ঠেকিয়েছিলেন থিবো কোর্ত্তয়া। ফিরতি বল এডের মিলিতাওয়ের পায়ে লেগে জালে জড়ায়। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোলের সংকেত দিলে লিড পায় বার্সেলোনা।

পিছিয়ে পড়ে একের পর এক সুযোগ তৈরি করেছিল কার্লো আনচেলত্তির দল। সব চেষ্টা ব্যর্থ হয়। জয় নিয়ে মাঠ ছেড়ে বার্সা ফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকল। ৫ এপ্রিল ন্যু ক্যাম্পে হবে ফিরতি লেগের খেলা।

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা ডেল রেবার্সেলোনামিলিতাওরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসান্তিয়াগো বার্নাব্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT