বাংলাদেশ

পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়েছে: বিএনপি

চ্যানেল আই অনলাইন ভবন, ঢাকার একটি আধুনিক মিডিয়া ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার চ্যানেল আই অনলাইন ভবন, যা বাংলাদেশের একটি প্রধান সংবাদ ও মিডিয়া সংস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশ বাহিনীর কর্মকাণ্ডের সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল ও বিএনপি দলীয় সংসদ সদস্যরা। বিএনপির অভিযোগ, পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে বিলুপ্ত করে পুলিশকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেয়া উচিৎ।

বিরোধী দল বলেছে, সংসদ সদস্যদের নিয়ে একটি মানবাধিকার বিষয়ক কমিটি করতে হবে যারা পুলিশী ঘটনার তদন্ত করবে।

জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের প্রস্তাবিত ব্যয় নিয়ে মঞ্জুরি দাবি সম্পর্কিত আলোচনা। সেখানে জননিরাপত্তা খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় নিয়ে আলোচনার সূত্রপাত হলে বিএনপি দলীয় সংসদ সদস্যরা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা ও হারুনুর রশিদ।

বিরোধী দলের সংসদ সদস্য (জাপা) শামীম হায়দার পাটোয়ারীও পুলিশকে জনগণের হয়ে কাজ করতে বলেন।

স্বাস্থ্যখাতের ব্যয় নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা মোকাবেলা ও ভ্যাকসিন নিয়ে সরকারের অবস্থান জানান।

এক আলোচনায় অংশ নিয়ে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বিষয়:BNP Jatiya Sangsad police Supplementary Budget জাতীয় পার্টি জাতীয় সংসদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…