দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলা অনুসন্ধানের আওতায় থাকা সাবেক ১৮ জন মন্ত্রী ও ৮ জন সংসদ সদস্যের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুদকের করা পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদসহ সাবেক ১৮ জন সাবেক মন্ত্রী এবং ৮ জন সংসদ সদস্যের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।








