ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে স/ন্ত্রা/সী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৯ জানুয়ারি ইইউ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতভাবে ব্রাসেলসে এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। কালাস বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের এই বাহিনীকে আল-কায়ে/দা, হামা/স ও ইস/লামিক স্টে/ট আইএ/স এর মতো স/ন্ত্রা/সী সংগঠনের মত একই কাতারে রাখা হলো। তিনি বলেন, “যারা স/ন্ত্রা/সের মাধ্যমে কাজ করে, তাদের স/ন্ত্রা/সী হিসেবেই বিবেচনা করা উচিত।”







