চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টারে চড়ে স্ত্রী সন্তানসহ নিজ গ্রামে প্রবাসী সানাউল্লাহ

এস কে রাসেল এস কে রাসেল
৭:২৬ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
প্রবাসী সানাউল্লাহ হেলিকপ্টারে চড়ে গ্রামে পরিবারের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে এসেছেন সানাউল্লাহ নামের এক প্রবাসী। শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর মুমুরদিয়া গ্রামের বাড়ির সামনের জমিতে হেলিকপ্টার নিয়ে অবতরণ করেন। এসময় তাকে দেখতে গ্রামের হাজারও মানুষ ভীড় করেন।

এর আগে সানাউল্লাহ তার স্ত্রী বন্যা অর্পনা, সানিয়া ইদনাথ (১০) ও ছেলের নাম ইহান (৬) আমেরিকা থেকে বিমানে করে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সানাউল্লাহ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের উত্তর মুমুরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত রহমতুল্লাহর ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে আমেরিকায় বসবাস করেন।

জানা গেছে, কয়েকদিন আগে থেকেই হেলিকপ্টারে সানাউল্লাহ আমেরিকা থেকে আসার খবর এলাকায় ছড়িযে পড়ে। শুক্রবার সকাল থেকেই তাকে দেখতে ভিড় জমান শত শত উৎসুক নারী-পুরুষ। বেলা ১১টায় কটিয়াদী উপজেলার উত্তর মুমুরদিয়া গ্রামের বাড়ির সামনের জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় প্রবাসী সানাউল্লাহ তার স্ত্রী বন্যা অর্পনা, মেয়ে ইবনাত ও ছেলে ইহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার বন্ধু, শুভাকাঙ্খী ও এলাকাবাসী।

সানাউল্লাহ’র স্ত্রী বন্যা অর্পনা, মেয়ে ইবনাত ও ছেলে ইহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্ধু, শুভাকাঙ্খী ও এলাকাবাসী

 

এসময় উপস্থিত ছিলেন মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দিন সাবেরী, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. লিটন সূত্রধর, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো. মজিবুর রহমান, ৩নং ওয়ার্ড সদস্য আবু তাহের, ৬নং ওয়ার্ড সদস্য শাহাবুদ্দীন, ৪নং ওয়ার্ড সদস্য লিটন মিয়া।

Reneta

সানাউল্লাহ জানান, আমেরিকা থেকে বাংলাদেশে আসতে দীর্ঘ ৩৪ ঘণ্টা সনয় লেগেছে। পরে ঢাকা থেকে বার্ডস আই মানিকখালী হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসের হেলিকপ্টার করে বাড়িতে এসেছেন। আমার অনেক দিনের স্বপ্ন ছিল স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরব। সেই স্বপ্ন আজকে পূরণ হয়েছে। দীর্ঘদিন পরে বাড়িতে এসে তার খুব ভালো লেগেছে। স্ত্রী-সন্তানদেরও গ্রাম দেখে ভালো লেগেছে। বেশ কিছুদিন বাড়িতে থাকব। পরে পরিবার নিয়ে আমেরিকায় ফিরে যাব।

মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দিন সাবেরী জানান, হেলিকপ্টার দেখার জন্য উৎসুক জনতাকে সামাল দিতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রাম পুলিশ সহায়তা করেছে। সানাউল্লাহ নিয়মিতই এলাকার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। এলাকার উন্নয়নে অনেক কাজ করেছে ভবিষ্যতে আরও করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাপ্রবাসী সানাউল্লাহকিশোরগ‌ঞ্জের ক‌টিয়াদীহেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT