চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তিনবার আত্মহত্যা করতে চেয়ে ব্যর্থ হয়েছিলেন সালমান’

বললেন সালমান শাহ’র সাবেক স্ত্রী সামিরা হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

অমর নায়ক সালমান শাহর ৫৪তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার। ২৮ বছর আগে তার মৃত্যু হয়। পুলিশ প্রতিবেদনে এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও সালমান শাহর মা নীলা চৌধুরী ও তার পরিবারের দাবি, সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সামলান শাহর সাবেক সহধর্মিনী সামিরা হক বারবার বলেছেন, সালমান শাহ আত্মহত্যাই করেছেন।

পরিকল্পিতভাবে সালমান শাহকে ‘হত্যা’ করা হয়েছে এমন অভিযোগ এনে সালমানের মা নীলা চৌধুরী আইনের আশ্রয়ও নিয়েছেন। তার অভিযোগের আঙুল, সালমানের স্ত্রী সামিরা হকের দিকে। শুধু তাই নয়, সামিরাকে করা হয়েছে মামলার এক নম্বর আসামিও।

সম্প্রতি একটি গণমাধ্যমে সামিরা হক স্পষ্ট করে জানান, বিয়ের আগে সালমান শাহ্‌ আরও তিনবার আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। কী কারণে তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন সালমান শাহ জানতে চাইলে সামিরা বলেন, কেন সেটি আমার সঠিক জানা নেই। তিনবারই ছিল আমার বিয়ের আগে। দুইবার ওকে মেট্রোপলিটন হাসপাতালে ও একবার ওকে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। আপনারা চাইলে হাসপাতালের রেকর্ড চেক করে দেখতে পারেন। আসলে, মানসিকভাবে ওর মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি কাজ করত।’

সালমান শাহর মৃত্যুর নেপথ্যে অনেকে সামিরা হককে দায়ী করেন। নীলা চৌধুরী নিজেও অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে সামিরা হক বলেন, ইমনের মা (সালমান শাহর ডাকনাম ইমন) শুরুতে অর্থাৎ বিয়ের আগে আমাকে আদর করতো। বিয়েতে আমার বাবা মায়ের সম্মতি না থাকায় তার মধ্যে চেঞ্জ আসে।

সবশেষে সামিরা বলেন, ইমনের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। ওনি যখন রমনা থানায় কেসটি ফাইল করেন, তখন কিন্তু ইউডি মামলা (অপমৃত্যু) হিসেবে ফাইল করেন। পরবর্তীতে সালমানের মা এটি হত্যা বলা শুরু করেন। এবং সবশেষ মামলাও করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনসামিরা হকসালমানসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT