চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুস্থতার খবর জানাতে বাধ্য করা হয়েছিল সামান্থাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৪
বিনোদন
A A
সামান্থা একটি কালো শাড়ি পরিহিত, চোখে চোখে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক বছরে জীবনে একের পর এক ঝড় সামলাতে হচ্ছে সামান্থাকে। মায়োসাইটিস নামে এক বিরল অটো ইমিউন রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছু মাস কাজ থেকে বিরতি নিতে হয়েছে তাকে। অভিনেত্রী এবার জানালেন স্বেচ্ছায় নয়, চাপে পড়ে নিজের অসুখের বিষয়টি জনসম্মুখে আনতে হয়েছে তার।

অসুস্থতা নিয়ে সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’-কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘অসুস্থতার খবরটি জনসম্মুখে আনার জন্য চাপ দেয়া হয়েছে আমাকে। সেই সময়ে আমার নারীকেন্দ্রিক একটি ছবি মুক্তির অপেক্ষায় ছিল। খুবই অসুস্থ ছিলাম তখন। কঠিন ছিল বিষয়টি, আমি প্রস্তুত ছিলাম না। অনেক রকম গুঞ্জন রটছিল, ভুল তথ্য ছড়ানো হচ্ছিল। ছবির প্রচারণার জন্য প্রযোজকদের আমাকে দরকার ছিল, নাহলে সিনেমা মুখ থুবড়ে পড়বে। তাই আমি একটি সাক্ষাৎকার দেই। স্বাভাবিকভাবেই সেখানে আমাকে আগের মতো সুস্থ দেখাচ্ছিল না। উচ্চ মাত্রার ওষুধ সেবন করে নিজেকে ঠিক রাখতে হয়েছে। সেই সময়ে আমাকে চাপ দেয়া হয় বিষয়টি জানানোর জন্য।’

এরপর অভিনেত্রী বলেন, ‘আমাকে তখন মানুষ সিমপ্যাথি কুইন ডাকা শুরু করে। অভিনেত্রী হিসেবে, একজন মানুষ হিসেবে অনেক ভুগতে হয়েছে। ক্যারিয়ারের শুরুতে আমাকে নিয়ে লেখা কুরুচিপূর্ণ প্রতিবেদনগুলো দেখার আগে উদ্বেগ হতো, কী লেখা হয়েছে আমাকে নিয়ে তা ভেবে। তারা আমাকে যতবার অভিযুক্ত করতো, আমি ততবার নিজেকে প্রশ্ন করতাম, চিন্তা করতাম বিষয়টি নিয়ে। তারাই আমাকে আজকের এই মানুষটি বানিয়েছে, যাকে নিয়ে আমি গর্ব করতে পারি। মানুষ অনেক অনেক কষ্টের মাঝে দিয়ে যায়, তাদের সেই কষ্ট প্রকাশ করার একটি মাধ্যম লাগে। আমার মনে হয় সামাজিক মাধ্যম সেটি। আমার তাই মনে হয়।’

সামান্থা জানান, তার ‘ইমপোস্টর সিনড্রম’ আছে। সাফল্যের চূড়ায় গিয়েও তিনি সময়টাকে উপভোগ করতে পারেননি। কারণ তার মতে হতো, একদিন ঘুম থেকে উঠে তিনি দেখবেন তার তারকা খ্যাতি নেই।

সামান্থাকে সর্বশেষ দেখা গেছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘খুশি’ ছবিতে। ছবিটি নির্মাণ করেছেন শিবা নির্ভানা। এরপর অভিনেত্রীকে দেখা যাবে ‘সিটাডেল’-অবলম্বনে তৈরি ভারতীয় অ্যাকশন সিরিজে। তার বিপরীতে অভিনয় করবেন বরুণ ধাওয়ান।
সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সামান্থা রুথ প্রভু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশ্নের মুখে

আগস্ট ৩, ২০২৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT