চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজস্ব স্টাইলে আমির খানকে টেক্কা দেয়ার চ্যালেঞ্জ নেন সালমান শাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালে সিনেমায় অভিষিক্ত হয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। প্রথম ছবিতে তিনি সাফল্য পেয়েছিলেন। এটি ছিল বলিউডের ব্লকবাস্টার ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর রিমেক, সেখানে ছিলেন আমির খান। রিমেক হলেও সালমান শাহ এতে আমির খানকে নকল করতে চাননি। বরং তিনি নিজস্ব স্টাইলে ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ নিজেকে দর্শকদের সামনে হাজির করেন।

‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির ১৭ দিন আগে দেওয়া দেয়া ভিডিও ইন্টার্ভিউতে এমনটা বলেছিলেন সালমান শাহ। শুক্রবার ৬ সেপ্টেম্বর তার ২৮তম মৃত্যুদিন। এদিনে কৃতাঞ্জলি ইউটিউব চ্যানেলে সালমান শাহর একটি ইন্টার্ভিউ প্রকাশিত হয়। ৩ মিনিটের সেই ইন্টার্ভিউতে সালমান শাহ বলেন, চ্যালেঞ্জ নিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ অভিনয় করেছিলাম। আমির খানকে নকল করে নয়, চেয়েছিলাম আমার স্টাইলে করতে।

”একজন আর্টিস্ট যে কোনো ক্যারেক্টারে অভিনয় করবে। প্রশ্ন হচ্ছে প্রথমে কেন আমি কপিরাইট নেয়া ফিল্মে হিরো হচ্ছি। ছবিটি বোম্পেতে বক্স অফিস হিট ছিল। পরে ওয়ার্ল্ডে যেখানে চলেছে সবখানে হিট করেছে। বাংলাদেশে যখন কপিরাইট এনে আমাকে নেয়ার সিদ্ধান্ত নেয়া হলো, প্রথমে ভেবেছিলাম আমি এই ক্যারেক্টারে কত খানি কি করতে পারবো। প্রথমে এই ক্যারেক্টার করার পর আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যায়। সে খুব ভালো অভিনয় করেছিল। এটা আমার মাথায় ছিল। যখন আমি করার সিদ্ধান্ত নেই আত্মবিশ্বাস ছিল ‘আই ক্যান ডু মাচ বেটার’।”

দুর্লভ সেই ইন্টার্ভিউতে সালমান শাহ বলেন, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি করাটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করি। কারণ, আমি আত্মবিশ্বাসী ছিলেন, নিজস্ব স্টাইলে আমি দর্শকের কাছে নিজেকে উপস্থাপন করতে পারবো। দর্শকরা যেন মনে করেন, আমির খানের মতো আমাদের দেশেও একজন আছেন যিনি আরও বেটার কাজ করতে পারেন। আমি অভিনয়ের সময় আমির খানের দেখাদেখি বা ফলো করে কিছু করিনি। আমার মধ্যে যা আছে ব্যক্তিগতভাবে তাই প্রকাশ করেছি। যেটাকে বলা হয় ‘সেলফ ক্রিয়েটেড অ্যাক্টিং’। কার অভিনয় হয়েছে সেটা দর্শক ভালো বিচার করবেন। যদি আমার অভিনয় দর্শকের ভালো লাগে আমি অত্যন্ত খুশি হবো, খারাপ লাগবে ভবিষ্যতে ভালোর চেষ্টা করবো।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র সাড়ে তিন বছরে উপহার দেন ২৭টি ব্যবসাসফল ছবি। সবচেয়ে বেশি জুটি বাঁধেন মৌসুমি এবং শাবনূরদের সঙ্গে। তবে ধূমকেতুর মতো আসা তৎকালীন এই সুপারস্টারের হঠাৎ মৃত্যুর খবরে হতবাক হয়ে যায় গোটা দেশের মানুষ। ১৯৯৬ সালে এই দিনে রাজধানীর ইস্কাটনের বাসায় তার মরদেহ পাওয়া যায়। দুই যুগ পর চূড়ান্তভাবে পিবিআই পুলিশ জানায়, সালমান শাহ্‌ আত্মহত্যা করেছিলেন। তবে সালমান শাহর এই মৃত্যু নিয়ে আজও রহস্য রয়ে গেছে। অনুসারীদের দাবী, সালমান আত্মহত্যা করেননি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানলিড বিনোদনসালমান শাহসালমান শাহর ইন্টার্ভিউসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬

সংস্কৃতি চর্চায় শিল্পীদের নিয়ে বিতর্ক মেনে না নেয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

জুন ২৫, ২০২৬

কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন নওগাঁর তরুণ উদ্যোক্তা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT