চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান রুশদির উপর হামলা, নিন্দা জানালেন তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
বিনোদন
A A

পৃথিবীর আলোচিত লেখকদের একজন সালমান রুশদি। শুক্রবার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। ৭৫ বছর বয়সী এ লেখকের উপর হামলার ঘটনায় স্তম্ভিত পুরো বিশ্ব।

বিভিন্ন দেশের লেখকদের পাশাপাশি সালমান রুশদির উপর হামলার নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষও। বাদ যাননি তারকারাও। জনপ্রিয় লেখক ও কল্পকাহিনী ‘হ্যারি পটার’ সিরিজের রচয়িতা জেকে রাউলিং টুইটে এ ঘটনাকে ভয়ংকর সংবাদ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, রুশদির উপর হামলার খবরটি ভয়ংকর। এই মুহূর্তে অসুস্থ বোধ করছি। তিনি সুস্থ হয়ে উঠুন।

রুশদির উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার টুইটারে লিখেছেন,‘আমি সালমান রুশদির ওপর কিছু ধর্মান্ধ ব্যক্তির বর্বরোচিত হামলার নিন্দা করছি। আমি আশা করি নিউ ইয়র্ক পুলিশ এবং আদালত এই হামলাকারীর বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠিন ব্যবস্থা নেবে।’

রুশদির উপর হামলার পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেন, “২০০৯ সালে থার্ড পারসন সিঙ্গুলার বানাইছিলাম। ছবিটার নায়ক ছিলো অ্যাথেইস্ট। ছবিতে একটা দৃশ্যে তার বাবা তাকে বলে, তুই যেদিন বলছিলি তুই নাস্তিক, সেইদিন-ই উচিত ছিলো তোরে কতল করা। আজকে সালমান রুশদীর উপর ছুরি হামলার পর সেই সিনটার কথা মনে আসলো। আচ্ছা, কবে এবং কেনো এটা আমাদের সবার মাথায় ঢুকে গেলো যে, আমার বিশ্বাসের পরিপন্থী কিছু বললে, আমি যেটা খাওয়া নিষিদ্ধ মনে করি সেটা খেলে, আমি যেভাবে লাভ মেক করতে চাই তার বাইরে গেলে, তাকে আমার নির্মূল করতে হবে! এর মাধ্যমে ধর্মের বিজয়টা কেমনে আসে আমি বুঝিনা! সেটা যে ধর্মের উগ্র লোকই হোক! মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বা বৌদ্ধ! যে ধর্মকে এতো ভালোবেসে এরকম একটা কাজ সে করে, তার এই কাজ যে সেই ধর্মের কত বাজে ব্রান্ডিং করে এইটা কি এদের মাথায় আসে না?”

এ ঘটনায় ‘আতঙ্কিত’ বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে হামলা সম্পর্কে একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, ‘জিহাদীদের আরেকটি ভয়ঙ্কর কাজ। স্যাটানিক ভার্সেস এই সময়ের অন্যতম সেরা বই…যেভাবে কেঁপে উঠেছি বলার মতো শব্দ নেই… ভয়ঙ্কর।’

অভিনেত্রী স্বরা ভাস্কর ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং টুইটে লেখেন, ‘সালমান রুশদির জন্য চিন্তিত এবং প্রার্থনা। এ হামলা লজ্জাজনক, নিন্দনীয় ও জঘন্য!’

Reneta

রণবীর শোরে সালমান রুশদির জন্য বেশ কয়েকটি পোস্ট রিটুইট করেছেন এবং আক্রমণকারীকে ‘শিকারী’ বলে অভিহিত করেছেন। একটি টুইটের প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘পাগলরা সত্যিই বিশ্ব দখল করেছে’। রণবীর আরও লিখেছেন, ‘ওরা পাগল নয়। ওরা মাথা চান। ওরা শিকারী।’

ওয়েস্টার্ন নিউ ইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনের অনুষ্ঠানে পরিচয় পর্বের সময় মঞ্চে ২৪ বছর বয়সী এক যুবক সালমান রুশদির উপর হামলা চালায়। ‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার পর বছরের পর বছর ধরে ইসলামপন্থীদের মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন এই সাহিত্যিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিগীতিকারজাভেদ আখতারটুইটারবলিউডরণবীর শোরেলিড বিনোদনশোবিজসালমান রুশদিহলিউডহ্যারি পটার
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT