চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ২৫ বছর ধরে ডিনারের জন্য বাইরে যাননি সালমান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি একটি অবাক করা তথ্য শেয়ার করেছেন বলিউড সালমান খান। অভিনেতা জানিয়েছেন, বিগত ২৫ বছর ধরে ডিনারের জন্য বাইরে যাননি তিনি। দাবাং খানের দাবি, তার জীবন মূলত তার কাজ এবং ভ্রমণের প্রতিশ্রুতিগুলিকে ঘিরে আবর্তিত হয়। সালমানের কথায়, ‘ঘর থেকে শ্যুটিং, বিমানবন্দর অথবা হোটেলে যাই।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন সালমান খান এবং সেখানে তিনি তার জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে নানা কথা ভাগ করে নিয়েছেন। সেশনের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। কথোপকথনের সময়, সালমান তার ঘনিষ্ঠ বন্ধুদের হারানোর কথাও বলেন।

অভিনেতা জানান, ‘আমার জীবনের বেশিরভাগ সময় আমি আমার পরিবার এবং বন্ধুদের আশেপাশে ছিলাম, তাদের মধ্যে অনেকেই যদিও এখন কেটে পড়েছে, মাত্র ৪-৫জনই আছে, যারা বহু সময় ধরে আছে আমার সঙ্গে।’

সালমান আরও বলেন, ‘২৫-২৬ বছর হয়ে গিয়েছে আমি ডিনারে যাইনি। শ্যুটিং থেকে ঘর, ঘর থেকে বিমানবন্দর, বিমানবন্দর থেকে হোটেল, আর হোটেল থেকে এখানে। এই সবই আমার জীবন।’

কখনো কী অনুশোচনা হয়? জবাবে সালমান বলেন, ‘আমি এত আপত্তি করি না। এটা হতে পারত তুমি ঘুরে বেড়াও, কিন্তু এই খ্যাতি-ভালোবাসা আসবে না। তবে তা আমি চাই না। এত সম্মান দেয়, ভালোবাসা দেয়, তার জন্যই এত কষ্ট করি আমরা। এতেই আমার আত্মতুষ্টি হয়। সেটাই উপভোগ করি। ভাবি, ভবিষ্যতে কী হতে চলেছে।’

এই নিয়ে দ্বিতীয়বার রেড সি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করলেন সালমান খান। যেখানে তিনি হলিউড আইকন জনি ডেপের সঙ্গেও দেখা করেন। বুধবার চলচ্চিত্র উৎসবে গোল্ডেন গ্লোব গালা ডিনারে অংশ নেন সালমান। নৈশভোজের বেশ কয়েকটি ছবি চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ছবিতে সালমানকে ইদ্রিস এলবা, এডগার রামিরেজ এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গেও দেখা গিয়েছে।- টাইমস অব ইন্ডিয়া 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডরেড সি ফেস্টিভ্যালসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল, জাম্বিয়ার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT