চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের ‘গায়ে হলুদ’? ভক্তদের প্রশ্ন, ‘বিয়ে কবে’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ০৯, জুলাই ২০২৪
বিনোদন
A A

বয়স যাই হোক না কেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তার জীবনে একাধিকবার প্রেম আসলেও এখনও বিয়ে করেননি তিনি।

তবে এবার আম্বানিদের অনুষ্ঠানে ভাইজানের গায়ে হলুদ লেগেই গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হলে এক অনুরাগী প্রশ্ন করে বসেন, তাহলে কি এবার বিয়ের পালা?

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রত্যেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সালমান। প্রি ওয়েডিং থেকে মুম্বাইয়ে সংগীত সর্বত্র দেখা যাচ্ছে তাকে। এবার ছিল গায়ে হলুদের পালা। সেখানেই কালো পাঠানি পরে হাজির হয়েছিলেন সালমান।

কিন্তু অনুষ্ঠান শেষে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়লেন হলুদ পাঞ্জাবিতে। তার সারা মুখে লেগেছিল হলুদ! তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। এবার তাহলে বিয়েটা হয়েই যাবে, এমনই আশা তাদের। যদিও সালমান তার বিয়ে নিয়ে তেমন কোন মন্তব্য করেন না। রসিকতা করে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যান।

রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান। মনে করা হয়েছিল, তাকেই হয়ত জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। কিন্তু পরে নাকি সেই সম্পর্কও ছিন্ন হয়ে যায়। যদিও আম্বানিদের অনুষ্ঠানেও সালমান-ইউলিয়াকে একসঙ্গে দেখা গেছে।

এদিকে সালমানের বিয়ের প্রসঙ্গে তার বাবা এক সাক্ষাৎকারে বলেন, ‘আসলে সালমান খুবই সহজ-সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সে সব মেয়ের মধ্যেই তার মায়ের কোয়ালিটি গুলো খুঁজতে শুরু করে। ও চায় যেই মেয়েকে ও বিয়ে করবে সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। কিন্তু এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করতে চায় না।’ –টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: আম্বানিগায়ে হলুদবলিউড অভিনেতাবিয়েসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার করবে না বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT