চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লরেন্স বিষ্ণোইকে শেষ করবো,’ সালমানকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

সালমান খানের বাড়ির বাইরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে রবিবার (১৪ এপ্রিল)। এই ঘটনার পর মঙ্গলবারই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা। অপরাধীদের গ্রেপ্তারের পরেই মঙ্গলবার বিকেলে সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

সালমানের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পুরো ঘটনায় মুম্বাই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি সালমান সহ তার পুরো পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেয়া হবে। মুম্বাই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিণ্ডে।

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কাউকে রেহাই দেয়া হবে না। আমরা ঘটনার গভীরে যাব। কাউকে এভাবে টার্গেট করা উচিত নয়। কোনো গ্যাং ওয়ার হতে দেয়া যাবে না, আমরা হতে দেব না। আমরা লরেন্স বিষ্ণোইকে শেষ করবো।’

১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমানের। তার পর থেকেই তিনি চলে আসেন বিষ্ণোই সম্প্রদায়ের নজরে। এর আগেও তারা সালমান খানকে প্রাণে মারার চেষ্টা করেন।

সর্বশেষ ১৪ এপ্রিল হামলার পরে মুম্বাই পুলিশের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে, অভিযুক্ত দুজনের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। দুই যুবকই বিহারের চম্পারণের। দুজনই শুটার হিসেবে কুখ্যাত। তাদের বিরুদ্ধে হার ছিনতাই, চুরির মতো একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

সূত্র: এনডিটিভি 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুখ্যমন্ত্রীলরেন্স বিষ্ণোইসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্বল হৃদয়ের মানুষের না দেখাই ভালো!

মার্চ ২৭, ২০২৬

‘রফিক আজম: ওল্ড ঢাকা নিউ স্টোরি আর্কিটেকচার ইন বাংলাদেশ’ এর বৈশ্বিক উন্মোচন

মার্চ ২৭, ২০২৬

ঈদের পর হঠাৎ করেই বেড়েছে সোনালি মুরগির দাম

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের পর সোনালি মুরগির দামে ঝাঁপ, স্থিতিশীল নিত্যপণ্যের বাজার

মার্চ ২৭, ২০২৬

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দায় স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT