চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে দর্শকদের জন্য কী চমক নিয়ে আসছেন সালমান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

জীবনের ৫৮তম বসন্ত উপভোগ করতে চলেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বুধবার ( ২৭ ডিসেম্বর) বলিউডের এই সুপারস্টারের জন্মদিন। আর সালমানের জন্মদিন মানেই যেন বাড়তি উত্তেজনা।

জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছরই বিশেষ কোন না কোন পরিকল্পনা রাখেন সালমান খান। নিজের মত উদযাপনের পাশাপাশি দর্শকদের জন্যও চমক রাখেন ভাইজান। জন্মদিনের আগেই যা নিয়ে কোন না কোন ইঙ্গিত মেলে। তবে এবারের জন্মদিনে দর্শকদের জন্য কী চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান, তার এখনো কোন ইঙ্গিত মেলেনি।

চলতি বছরের সিনেমা বক্স অফিস ভাগ্যটা তেমন একটা জমজমাট ছিল না সালমানের। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেলেও সেগুলো দর্শক মন ছুঁতে পারেনি। এমনকি তার অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টাইগার থ্রি’ও তেমন ব্যবসা করতে পারেনি। কিন্তু তারপরেও যেন দমে নেই সালমান। তার পাইপলাইনে এখনো রয়েছে বেশ কিছু সিনেমা।

ইতোপূর্বেই যশরাজ ফিল্মসের তরফে অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’ নির্মাণেই ইঙ্গিত মিলেছিল। যার শুটিং শুরু হবে ২০২৪ সালে এমনটাও জানা গিয়েছিল। এছাড়াও সালমানের হাতে রয়েছে করণ জোহর পরিচালিত একটি সিনেমার কাজ। যার নাম  ‘দ্য বুল’, যেটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে। সেই সঙ্গে সুরাজ বরজাতিয়ার সাথে একটি চলচ্চিত্রের পরিকল্পনাও রয়েছে সালমানের।

গুঞ্জন রয়েছে ‘কিক টু’ এবং ‘দাবাং ফোর’ ও আসার। তবে আসন্ন ঈদে তার কোন সিনেমা মুক্তি পাবে সে নিয়ে এখনো ঘোষণা আসেনি। হতে পারে এবারের জন্মদিনেই সেই ঘোষণা দিবেন সালমান।

সূত্র: বলিউড লাইফ

Jui  Banner Campaign
ট্যাগ: জন্মদিনটাইগার থ্রিবক্স অফিসবলিউডসালমানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT