চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সিনেমায় তিন ভাই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ন ০৮, নভেম্বর ২০২২
বিনোদন
A A

সালমান খান, সোহেল খান এবং আরবাজ খান। বলিউডে অভিনয় করেন তিনজনই। তবুও এক ছবিতে কখনও তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে আরবাজ জানিয়েছেন তিন ভাইয়ের এক সিনেমায় কাজ করার পরিকল্পনার কথা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাতকারে আরবাজ খান জানিয়েছেন তিন ভাইয়ের সম্পর্কের ব্যাপারে। অভিনেতা জানান, তিন ভাই নাকি এক জায়গায় হলে তাদের মধ্যে সিনেমা নিয়ে প্রচুর আলোচনা হয়।

আরবাজ বলেন, ‘আমরা যে যেই কাজ করি, এক জায়গায় হলে বেশিরভাগ সময় সেই সব কাজ নিয়ে আলোচনা হয়। আমরা যখন দেখা করি, শুটিং কেমন চলছে, কতগুলি শিডিউল বাকি আছে, কবে মুক্তি পাচ্ছে, গানগুলি কী ইত্যাদি নিয়ে আলোচনা হয়। একে অপরকে জিজ্ঞেস করি কে কী কাজ করছি। এভাবে একে অপরের বিষয় জানতেও পারি।’

আরবাজ আরও বলেছেন, ‘আমাদের মধ্যে সিনেমা নিয়ে শুধু যে আলোচনা হয় তেমনটা নয়। যে কোনও পরিবারের মতো, আমরা সবাই একে অপরের সঙ্গে মজা করি, ঠাট্টা করি। যে কোনও পরিবারের মতো সাধারণ বিষয় এটি।’

অভিনেতা জানান এক ছবিতে তিন ভাইয়ের কাজ করার পরিকল্পনার কথা। এই প্রসঙ্গে আরবাজ বলেন, ‘বড় সম্ভাবনা আছে। যদি সুযোগ আসে আমরা লুফে নেব। এটাও ঠিক এই মুহূর্তে, আমরা সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। একটা সময় আসবে যখন সোহেল, সালমান এবং আমি কোনো এক সিনেমায় একসঙ্গে কাজ করব। খুব দেরি নেই সেটার, আশা করছি তাই।’

আরবাজ খানকে এরপর দেখা যাবে ‘তানাভ’-এ। আর সালমানের হাতে আছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘টাইগার থ্রি।’

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরবাজ খানসালমান খানসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT