চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সঙ্গে কী করছেন ভাইজান?

রেড কার্পেটে সালমান খান–জনি ডেপের মহামিলন, নেটদুনিয়ায় ঝড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

এক ফ্রেমে হলিউডের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো এবং বলিউডের ভাইজান! বিশ্বের দুই দাপুটে সিনেমা ইন্ডাস্ট্রির দুই তারকার রেড কার্পেট মুহূর্ত ইতিমধ্যেই নেটদুনিয়ায় তোলপাড় ফেলেছে!

২০২৫ সাল শেষের পথে, আর বছরের বিদায়ে ভক্তদের জন্য রেখে গেল এমন এক ছবি, যা সালমান খানের অনুরাগীরা বহু বছর ধরে আগলে রাখবেন।

বর্তমানে সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্বের নানা প্রান্ত থেকে তারকারা হাজির হয়েছেন এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। প্রতিদিনই উৎসব থেকে ছড়িয়ে পড়ছে তারকাদের ছবি ও ভিডিও।

তবে এর মধ্যেই ‘বছরের অন্যতম ছবি’ তকমা পাওয়ার মতো এক ফ্রেম সামনে এসেছে— যেখানে একসঙ্গে পোজ দিয়েছেন সালমান খান ও পাইরেটস অব দ্য ক্যারিয়ান খ্যাত অভিনেতা জনি ডেপ।

ছবিতে দু’জনকেই দেখা গেছে দারুণ স্টাইলিশ লুকে। সালমান খান পরেছেন নীল রঙের স্যুট, সঙ্গে মানানসই শার্ট ও প্যান্ট। অন্যদিকে জনি ডেপ ধূসর কোটের সঙ্গে কালো শার্ট, গলায় স্কার্ফ, গোলাপি আভাযুক্ত চশমা আর লম্বা চুল—সব মিলিয়ে তার চিরচেনা ক্যারিশমা।

এই যুগলবন্দি দেখে নেটিজেনরা রীতিমতো উচ্ছ্বসিত। হাজার হাজার সালমান ও ডেপ ভক্তরা ছবিটি শেয়ার করে দিচ্ছেন মতামত।

Reneta

এদিকে জনি ডেপ ছাড়াও এই উৎসবে হলিউড অভিনেতা ইদ্রিস এলবার সঙ্গেও সাক্ষাৎ হয় সালমানের। ইদ্রিস এলবাকে রেড সি অনারারি অ্যাওয়ার্ড প্রদান করতে গিয়ে সালমান বলেন,“এখানে এসে আমি খুবই আনন্দিত। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে থাকতে পেরে গর্বিত। এত প্রতিভাবান একজন অভিনেতাকে পুরস্কার দিতে পারাটা আমার জন্য সম্মানের। আমি তার সিনেমা দেখেছি, তার কাজ পছন্দ করি। থিয়েটারে যেমন দেখেছি, তেমনি বন্ধু ও পরিবারের সঙ্গে বাড়িতেও তার সিনেমা উপভোগ করেছি। দয়া করে স্বাগত জানান ইদ্রিস এলবাকে।”

কাজের দিক থেকে সালমান খান বর্তমানে ব্যস্ত তার আসন্ন যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ব্যাটল অব গালওয়ান’–এর শুটিংয়ে। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এএনআই

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডরেড সিসালমান খানসৌদিহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়।

নির্বাচনে উপকূলীয় এলাকায় ৫ হাজার নৌ সদস্য মোতায়েন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জরিপে ভোটার পছন্দে বড় পরিবর্তন: আওয়ামী লীগ সমর্থকদের একাংশ বিএনপি মুখী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়তে পারে শীত, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে ভেনেজুয়েলায় রাস্তায় হাজারো মানুষ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT