চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ১৭১ টপকাতে পারবে ভারত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝে রানের চাকা ধীর হয়ে যায় পাকিস্তানের। পরে অবশ্য লড়াইয়ের সংগ্রহ গড়েছে সালমান আগার দল। ভারতের সামনে ১৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে তারা। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে পাকিস্তানকে ব্যাটে আমন্ত্রণ জানায় সূর্যকুমার যাদব। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭১ রানের সংগ্রহ গড়ে দলটি।

শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২১ রানে প্রথম উইকেট হারায় দলটি। ৯ বলে ১৫ করে ফখর জামান আউট হলে জুটি ভাঙে।  দ্বিতীয় উইকেট জুটিতে ফারহান এবং সাইম ৪৯ বলে ৭১ রান তোলেন। ৯৩ রানে সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন শিভম দুবে। ১৭ বলে ২১ রান করেন সাইম।

১১০ রানে হুসাইন তালাত ফিরে গেলে ‍তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ১১ বলে ১০ রান করেন এই ব্যাটার। ১১৫ রানে আউট হন ফারহান। ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করেন।

পঞ্চম উইকেটে মোহাম্মদ নেওয়াজ এবং অধিনায়ক সালমান আলী আঘা মিলে যোগ করেন আরও ৩৪ রান। ১৪৯ রানে নেওয়াজ ফিরে যান ১৯ বলে ২১ রান করে। পরে ফাহিম আশরাফকে নিয়ে দলীয় সংগ্রহ ১৭১ রানে পৌঁছান সালমান। ১৩ বলে ১৭ রান করেন সালমান এবং ৮ বলে ২০ রান করেন ফাহিম।

ভারত বোলারদের মধ্যে দুবে ২ উইকেট নেন। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫পাকিস্তানভারতসালমান আলি আঘাসূর্যকুমার যাদব
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT