চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহর চোটে যা বলছেন লিভারপুল কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ন ১৯, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারের বিপক্ষে চোট পেয়েছেন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে সংশয়ে লিভারপুল। প্রথমার্ধে সালাহ পেনাল্টি হাতছাড়া করলেও বিরতির পর গোল করেছেন চোটে পড়া ম্যাচে।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে অলরেড দলটি। সালাহর গোলের সাথে ডমিনিক সোবোজলাই, হুগো একিতিকে এবং রায়ান গ্রাভেনবাগও গোল পেয়েছেন। তুরস্কের ক্লাবটিকে ৪-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা। দুই লেগ মিলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ম্যাচের পর কোচ আর্নে স্লট বলেছেন, ‘সালাহ বদলি হওয়ার কথা বলেছিল। এ কারণে নয় যে, তার মনে হচ্ছিল যথেষ্ট গোল করেছে, বরং কিছু একটা অনুভব করছিল। দেখা যাক সপ্তাহ শেষে এবং তারপর অবস্থা কেমন থাকে তার।’

‘প্রথমার্ধের ঠিক আগে পেনাল্টি হাতছাড়া করার পরও চোখধাঁধানো গোলটি তার সম্পর্কে অনেককিছু বলে দেয়। দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে মাঠে নেমেছি, তার জন্য দলকে অভিনন্দন। এ মৌসুমে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি।’

‘এরপর দ্বিতীয়ার্ধে সালাহ এবং দল যেভাবে মাঠে নেমেছিল, সেভাবেই খেলতে শুরু করল। তিনি প্রথমে হুগোকে একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেছে এবং তারপর ট্রেডমার্ক গোলটি করেছে টপকর্নার দিয়ে। এই স্টেডিয়ামে এবং এই ক্লাবের হয়ে সালাহ এধরনের গোল অনেকবারই করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একিতিকেগ্যালাতাসারেতুরস্কলিড স্পোর্টসলিভারপুলসালাহসোবোজলাইস্লট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তা, রাজধানীজুড়ে কড়াকড়ি

মার্চ ১৯, ২০২৬

সালাহর চোটে যা বলছেন লিভারপুল কোচ

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনা সেতু মহাসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মার্চ ১৯, ২০২৬

কাতারের গ্যাস স্থাপনায় হামলা করায় ইরানকে ট্রাম্পের ‘কঠোর হুমকি’

মার্চ ১৯, ২০২৬

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ, তবে নেই যানজট

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT